শেয়ারFacebookWhatsApp

"বোধ ও বিশ্বাসে আলমাস ও হাশেম যেন মুদ্রার এপিঠ ওপিঠ"- যথার্থতা বিচার কর।

উত্তর: "বোধ ও বিশ্বাসে আলমাস ও হাশেম যেন মুদ্রার এপিঠ ওপিঠ"- মন্তব্যটি যথার্থ। সাহসী ব্যক্তিকে কখনো পেছনে পড়ে থাকতে হয় না। সামনে এগিয়ে যেতে জীবন তাকে কখনো নিরাশ করে না। অদম্য ইচ্ছাশক্তি এবং সাধনার মাধ্যমে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। উদ্দীপকের আলমগীর তালুকদারের ছেলে আলমাস মননে আধুনিক। পরিবারের জৌলুস হারানোতে তার মাথাব্যথা নেই। সে শিক্ষাকে সম্পদ হিসেবে মনে করে এবং এটাকে কাজে লাগিয়ে জীবন পাল্টাতে চায়। 'বহিপীর' নাটকের হাশেমও একই মানসিকতার অধিকারী। সেও নিজের ভাগ্য নিজে গড়তে চায়। পিতার জমিদারি দেখাশুনা করা তার উদ্দেশ্য নয়। সে ছাপাখানা দিয়ে ব্যবসা করতে চায়। এছাড়াও সে মনে করে স্বপ্ন অনুযায়ী সে একটা কিছু করে প্রতিষ্ঠিত হতে পারবে। 'বহিপীর' নাটকে হাশেম একজন শিক্ষিত ও প্রগতিশীল চেতনার অধিকারী যুবক। সে কুসংস্কারে বিশ্বাস করে না। পারিবারিক ঐতিহ্য বা অহংকার নিয়ে সে পড়ে থাকতে চায় না। নিজের পায়ে দাঁড়াতে সে ছাপাখানা দিতে ব্যর্থ হলেও কিছু একটা করে খেতে পারার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে তাহেরার মতো মেয়েকে সাহায্য করতে চায়। উদ্দীপকের আলমাসও একই চেতনার অধিকারী। সেও শিক্ষাকে সম্পদ মনে করে। নিজের ভাগ্য নিজে গড়তে চায়। সুতরাং বলা যায়, মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

"বোধ ও বিশ্বাসে আলমাস ও হাশেম যেন মুদ্রার এপিঠ ওপিঠ"- যথার্থতা বিচা…

উদ্দীপক

আলমগীর তালুকদারের পরিবার জৌলুস হারিয়ে এখন শ্রীহীন প্রায়। যতটুকু আছে তাও ঘটের তলানিতে। আলমগীর সাহেব এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু আলমাস মননে আধুনিক। ওসবে তার মাথাব্যথা নেই। বাবাকে বলে, "আমি এ যুগের ছেলে, শিক্ষাই আমার সম্পদ। আমায় নিয়ে ভেবো না, বাবা। জীবন পাল্টানোর পরশমণি আমার হাতের মুঠোয়।"

Jessore · 2020

উত্তর

"বদান্যতার জোরে জান যায় মানুষের"- উক্তিটি হাশেমের।

উত্তর

"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই দেখতে পারেন না।"- এ উক্তিটি তাহেরা করেছিল জমিদারগিন্নিকে কটাক্ষ করে। জমিদারগিন্নি তাহেরার অনেক নিষেধ সত্ত্বেও তার পরিচয় পীরের কাছে ফাঁস করে দেন। তাহেরা বারবার তার পরিচয় পীরকে না জানাতে অনুরোধ করে। কারণ পীরের কাছে যাওয়া মৃত্যুরই নামান্তর। তাই তাহেরা যখন পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায় তখন খোদেজা ও হাশেম আলি তাকে বাঁচালে তাহেরা আলোচ্য উক্তিটি করে। তারা তাকে পীরের হাতে তুলে দিতে পারেন কিন্তু পানিতে ঝাঁপ দিয়ে মরতে দেন না। মূলত জমিদারগিন্নির ওপর ক্ষোভ থেকেই তাহেরা উক্তিটি করে।

উত্তর

উদ্দীপকের আলমগীর তালুকদারের পরিবারের সঙ্গে 'বহিপীর' নাটকের হাতেম আলির পরিবারের সাদৃশ্য রয়েছে। মানুষের সংসারে নিত্য ভাঙা-গড়ার খেলা চলে। জীবন চলার পথে সব মানুষের দিন সবার একইভাবে কাটে না। কখনো উত্থান আবার কখনোবা পতনের সম্মুখীন হতে হয়। এভাবেই বয়ে চলে জীবনের সময়। উদ্দীপকের আলমগীর তালুকদারের পরিবার জৌলুস হারিয়ে শ্রীহীন প্রায়। আলমগীর সাহেব এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু তার শিক্ষিত ছেলে আলমাস বিশ্বাস করে শিক্ষাই তার জীবনের মূল্যবান সম্পদ। আর এ শিক্ষাই তার জীবন পরিবর্তনের পরশমণি হয়ে কাজ করবে। 'বহিপীর' উপন্যাসের হাতেম আলির পরিবারেরও ঠিক একই অবস্থা। জমিদারি হারানোর আশঙ্কায় ভীত হাতেম আলি উপায়হীন হয়ে বন্ধুর কাছ থেকে টাকা ধার করতে শহরে আসেন। কিন্তু 'সেই টাকা না পেয়ে হাতেম আলি হতাশ হলেও তার ছেলে হাশেম হতাশ নয়। হাশেম শিক্ষিত ছেলে, কিছু একটা করে সে নিজের পায়ে দাঁড়াতে চায়। এখানেই আর্থিক ও মানসিকভাবে দুটি পরিবারের অবস্থাগত সাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর

"বোধ ও বিশ্বাসে আলমাস ও হাশেম যেন মুদ্রার এপিঠ ওপিঠ"- মন্তব্যটি যথার্থ। সাহসী ব্যক্তিকে কখনো পেছনে পড়ে থাকতে হয় না। সামনে এগিয়ে যেতে জীবন তাকে কখনো নিরাশ করে না। অদম্য ইচ্ছাশক্তি এবং সাধনার মাধ্যমে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। উদ্দীপকের আলমগীর তালুকদারের ছেলে আলমাস মননে আধুনিক। পরিবারের জৌলুস হারানোতে তার মাথাব্যথা নেই। সে শিক্ষাকে সম্পদ হিসেবে মনে করে এবং এটাকে কাজে লাগিয়ে জীবন পাল্টাতে চায়। 'বহিপীর' নাটকের হাশেমও একই মানসিকতার অধিকারী। সেও নিজের ভাগ্য নিজে গড়তে চায়। পিতার জমিদারি দেখাশুনা করা তার উদ্দেশ্য নয়। সে ছাপাখানা দিয়ে ব্যবসা করতে চায়। এছাড়াও সে মনে করে স্বপ্ন অনুযায়ী সে একটা কিছু করে প্রতিষ্ঠিত হতে পারবে। 'বহিপীর' নাটকে হাশেম একজন শিক্ষিত ও প্রগতিশীল চেতনার অধিকারী যুবক। সে কুসংস্কারে বিশ্বাস করে না। পারিবারিক ঐতিহ্য বা অহংকার নিয়ে সে পড়ে থাকতে চায় না। নিজের পায়ে দাঁড়াতে সে ছাপাখানা দিতে ব্যর্থ হলেও কিছু একটা করে খেতে পারার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে তাহেরার মতো মেয়েকে সাহায্য করতে চায়। উদ্দীপকের আলমাসও একই চেতনার অধিকারী। সেও শিক্ষাকে সম্পদ মনে করে। নিজের ভাগ্য নিজে গড়তে চায়। সুতরাং বলা যায়, মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।