উদ্দীপকের মনোরমার মধ্যে 'বহিপীর' নাটকের যে চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের মনোরমার মধ্যে 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। গ্রামীণ কুসংস্কার এবং বাবা-মায়ের সচেতনতার অভাবে অনেক সময় মেয়েরা জীবনে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়। অনেকে এ ধরনের বিপদ থেকে বেরিয়ে আসতে পারে, অনেকে পারে না। বর্তমান সময়ে শিক্ষার প্রসার এবং নারীদের সচেতনতার কারণে বাল্যবিয়ে অনেকটাই হ্রাস পেয়েছে। উদ্দীপকের মনোরমাকে জোরপূর্বক এক হাঁপানি রোগীর সঙ্গে বিয়ে দিতে চাইলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পিতামাতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত সে মেনে নেয়নি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে সে সমাজের অনৈতিক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অপরদিকে 'বহিপীর' নাটকের তাহেরাকে তার বাবা এবং সৎমা জোরপূর্বক পীরের সঙ্গে বিয়ে দিলে সেও বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে সে পীরকে স্পষ্ট জানিয়ে দেয় যে, সে এই বিয়ে মানে না। অর্থাৎ উদ্দীপক এবং নাটক দুই স্থানেই আমরা দুই প্রতিবাদী নারী চরিত্র দেখতে পাই। তাই বলা যায় যে, উদ্দীপকের মনোরমার মধ্যে 'বহিপীর' নাটকের প্রতিবাদী তাহেরা চরিত্রের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের মনোরমার মধ্যে 'বহিপীর' নাটকের যে চরিত্রের বৈশিষ্ট্য ফুটে …
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর