"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না।"- তাহেরা একথা বলেছিল কেন?
উত্তর: "আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই দেখতে পারেন না।"- এ উক্তিটি তাহেরা করেছিল জমিদারগিন্নিকে কটাক্ষ করে। জমিদারগিন্নি তাহেরার অনেক নিষেধ সত্ত্বেও তার পরিচয় পীরের কাছে ফাঁস করে দেন। তাহেরা বারবার তার পরিচয় পীরকে না জানাতে অনুরোধ করে। কারণ পীরের কাছে যাওয়া মৃত্যুরই নামান্তর। তাই তাহেরা যখন পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায় তখন খোদেজা ও হাশেম আলি তাকে বাঁচালে তাহেরা আলোচ্য উক্তিটি করে। তারা তাকে পীরের হাতে তুলে দিতে পারেন কিন্তু পানিতে ঝাঁপ দিয়ে মরতে দেন না। মূলত জমিদারগিন্নির ওপর ক্ষোভ থেকেই তাহেরা উক্তিটি করে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না।"- তাহেরা একথা বলেছিল কেন?
উত্তর