উদ্দীপকের আলমগীর তালুকদারের পরিবারের সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলমগীর তালুকদারের পরিবারের সঙ্গে 'বহিপীর' নাটকের হাতেম আলির পরিবারের সাদৃশ্য রয়েছে। মানুষের সংসারে নিত্য ভাঙা-গড়ার খেলা চলে। জীবন চলার পথে সব মানুষের দিন সবার একইভাবে কাটে না। কখনো উত্থান আবার কখনোবা পতনের সম্মুখীন হতে হয়। এভাবেই বয়ে চলে জীবনের সময়। উদ্দীপকের আলমগীর তালুকদারের পরিবার জৌলুস হারিয়ে শ্রীহীন প্রায়। আলমগীর সাহেব এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু তার শিক্ষিত ছেলে আলমাস বিশ্বাস করে শিক্ষাই তার জীবনের মূল্যবান সম্পদ। আর এ শিক্ষাই তার জীবন পরিবর্তনের পরশমণি হয়ে কাজ করবে। 'বহিপীর' উপন্যাসের হাতেম আলির পরিবারেরও ঠিক একই অবস্থা। জমিদারি হারানোর আশঙ্কায় ভীত হাতেম আলি উপায়হীন হয়ে বন্ধুর কাছ থেকে টাকা ধার করতে শহরে আসেন। কিন্তু 'সেই টাকা না পেয়ে হাতেম আলি হতাশ হলেও তার ছেলে হাশেম হতাশ নয়। হাশেম শিক্ষিত ছেলে, কিছু একটা করে সে নিজের পায়ে দাঁড়াতে চায়। এখানেই আর্থিক ও মানসিকভাবে দুটি পরিবারের অবস্থাগত সাদৃশ্য পরিলক্ষিত হয়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের আলমগীর তালুকদারের পরিবারের সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূ…
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর