'এমন মেয়ে কারো পেটে জন্মায় জানতাম না'- কথাটি বুঝিয়ে লেখ।
উত্তর: “এমন মেয়েও কারও পেটে জন্মায়, জানতাম না।”- তাহেরার প্রতিবাদী মনোভাব ও সাহস দেখে জমিদারগিন্নি তাকে ভর্ৎসনা করে উক্তিটি করেন। তাহেরার সঙ্গে বৃদ্ধ বহিপীরের বিয়ে হয়। কিন্তু তাহেরা পীরকে স্বামী হিসেবে মানতে নারাজ। সে পীরের হাত থেকে বাঁচতে বাড়ি থেকে পালায়। বাড়ি থেকে পালিয়ে অসহায় অবস্থায় আশ্রয় পায় জমিদারের বজরায়। বাড়ি থেকে পালানোর কথা শুনে এবং বিপদে পড়েও কান্নাকাটি না করে, ভয় না পেয়ে স্থির ছিল বলে জমিদারগিন্নি খোদেজা তাহেরাকে ভর্ৎসনা করে প্রশ্নোক্ত মন্তব্য করেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'এমন মেয়ে কারো পেটে জন্মায় জানতাম না'- কথাটি বুঝিয়ে লেখ।
উত্তর