উদ্দীপকের প্রধান শিক্ষক 'বহিপীর' নাটকের কোন চরিত্রের' প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রধান শিক্ষক 'বহিপীর' নাটকের হাশেম আলি চরিত্রের প্রতিনিধিত্ব করেন। নিজের স্বার্থের জন্য মানুষ অনেক সময় অন্যের অধিকার ক্ষুণ্ণ করে। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা মানবিক। তারা সাহস ও বুদ্ধি দিয়ে অসহায় মানুষকে সাহায্য করে। উদ্দীপকের প্রধান শিক্ষক জ্ঞানী ও মানবিক চেতনার অধিকারী। জমিলার মতের বিরুদ্ধে পিতা তার বিয়ে ঠিক করলে সে স্কুলের প্রধান শিক্ষকের শরণাপন্ন হয়। প্রধান শিক্ষক তার বাবাকে বুঝিয়ে এই বাল্যবিবাহ বন্ধ করেন। 'বহিপীর' নাটকের হাশেম আলি একজন মানবিক চেতনাসম্পন্ন সাহসী যুবক। বহিপীরের হাত থেকে বাঁচতে তাহেরা বাড়ি থেকে পালায়'। পালিয়ে এসে হাশেম আলিদের বজরায় আশ্রয় নেয়। হাশেম তাহেরার সমস্যার কথা বুঝতে পেরে বহিপীরের হাত থেকে তাহেরাকে রক্ষা করে। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের প্রধান শিক্ষক 'বহিপীর' নাটকের হাশেম আলি চরিত্রের প্রতিনিধিত্ব করেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের প্রধান শিক্ষক 'বহিপীর' নাটকের কোন চরিত্রের' প্রতিনিধিত্ব …
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর