“উদ্দীপকে ফুটে ওঠা বিষয় থেকে পরিত্রাণই 'বহিপীর' নাটকের প্রধান লক্ষ্য।"- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: “উদ্দীপকে ফুটে ওঠা বিষয় থেকে পরিত্রাণই 'বহিপীর' নাটকের প্রধান লক্ষ্য।"- মন্তব্যটি যথার্থ। কুসংস্কারে যারা বিশ্বাস করে তারা অশিক্ষিত এবং যুক্তিনিষ্ঠ বিজ্ঞানসম্মত জ্ঞানের অভাবের পরিচায়ক। কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা কেবল নিজেরই নয়, চারপাশের মানুষের জন্যও ক্ষতিকর। এ ধরনের মানুষের কারণে কারও জীবনে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 'বহিপীর' নাটকে তাহেরার বাবা কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মান্ধ। পীরের প্রতি অন্ধবিশ্বাসের কারণে সে তার মেয়েকে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দিয়ে পীরকে খুশি করে পুণ্য অর্জন করতে চেয়েছে। জমিদারপুত্র হাশেম আলি পীরভক্তি ও পীরের সেবা করার মতো এই কুসংস্কারের ঘোরবিরোধী। উদ্দীপকের মনির বাবা-মা ও স্থানীয় লোকজনও কুসংস্কারাচ্ছন্ন। তাই তারা জিন-ভূতে বিশ্বাস করে এবং মনির অসুস্থতাকে জিন-ভূতের আছর বলে মনে করে। আর এ কারণে তারা মনিকে সুস্থ করে তুলতে ওঝাকে ডেকে আনে। উদ্দীপকে যে কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রকাশ পেয়েছে তা শিক্ষার মাধ্যমে দূর করা সম্ভব। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি ছাড়া তা থেকে উত্তরণ সম্ভব নয়। কুসংস্কারাচ্ছন্ন মানুষেরাই জিন, ভূত ও পীরপ্রথায় বিশ্বাসী। এদের জন্যই সমাজ পশ্চাৎপদ। এই কুসংস্কার থেকে মুক্ত সমাজই 'বহিপীর' নাটকে প্রত্যাশিত, যা হাশেম আলি চরিত্রের মধ্য দিয়ে প্রতীয়মান। এমন সমাজ প্রতিষ্ঠা হলে উদ্দীপকে ফুটে ওঠা বিষয় থেকেও পরিত্রাণ মিলবে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
“উদ্দীপকে ফুটে ওঠা বিষয় থেকে পরিত্রাণই 'বহিপীর' নাটকের প্রধান লক্ষ্…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর