"এমন মেয়ে কখনো দেখিনি, বাবা"- খোদেজার এমন উক্তির কারণ বর্ণনা কর।
উত্তর: "এমন মেয়ে কখনো দেখিনি, বাবা"- উক্তিটিতে বহিপীরকে স্বামী হিসেবে মেনে না নেওয়ায় তাহেরাকে খোদেজা ভর্ৎসনা করেছে। 'বহিপীর' নাটকে বয়স্ক পীরের সঙ্গে মুরিদ বাবা ও সৎমা তাহেরাকে বিয়ে দেয়। তাহেরা পীরকে স্বামী হিসেবে মানতে নারাজ।' সে পীরের হাত থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাচক্রে জমিদারের বজরায় আশ্রয় নেয়। সেখানে জমিদারগিন্নি খোদেজা সব শুনে তার কাছে পালানোটা খুব অন্যায় কাজ মনে হয়েছে। কারণ খোদেজার কাছে পীর অনেক শ্রদ্ধার পাত্র। আর পীরের স্ত্রী হওয়া মানে পরম সৌভাগ্যের ব্যাপার। তাহেরা পীরের বউ হতে রাজি নয় এবং ঘর থেকে পালানোর কারণে খোদেজা তাকে প্রশ্নোক্ত নেতিবচাক কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"এমন মেয়ে কখনো দেখিনি, বাবা"- খোদেজার এমন উক্তির কারণ বর্ণনা কর।
উত্তর