উদ্দীপকের মজিদ 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মজিদ 'বহিপীর' নাটকের প্রধান চরিত্র বহিপীরের সাথে সাদৃশ্যপূর্ণ। পীরপ্রথা এদেশের একটি সামাজিক সমস্যা। পীরেরা অশিক্ষিত ধর্মভীরু মানুষকে ভয় দেখিয়ে, ধর্মীয় অপ ব্যাখ্যা দিয়ে তাদের নিজেদের স্বার্থ হাসিল করে। উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের ধর্মব্যবসায়ী মজিদদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এখানে জমিলার প্রতি তার অমানবিক আচরণের দিকটি প্রকাশ পেয়েছে। মজিদ ঘরের ঝাপ খুলে লাল সালুতে আবৃত কবরের পাশে হাত-পা ছড়িয়ে জমিলাকে চিৎ হয়ে পড়ে থাকতে দেখে। মেহেদি দেওয়া একটা পা কবরে লেগে আছে। 'বহিপীর' নাটকে তাহেরার বাবা তাকে বহিপীরের কাছে বিয়ে দেয়। তাই তাহেরা বহিপীরকে স্বামী হিসেবে মানতে চায় না। সে যখন পালিয়ে যায় তখন বহিপীরও তাকে উদ্ধার করার জন্য নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। এখানে উদ্দীপকের মজিদ যেমন জমিলার ওপর কর্তৃত্ব ফলাতে গিয়ে ব্যর্থ হয়েছে, তেমনই বহিপীরও মুরিদকন্যাকে জোর করে পেতে গিয়ে ব্যর্থ হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের মজিদ 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর