“একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।"- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: পুত্রের স্বপ্ন পূরণে পিতা টাকা দিতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করলে হাশেম পিতাকে সান্ত্বনা দিয়ে প্রশ্নোক্ত উক্তটি করে। পিতার জমিদারি নিলামে উঠবে এ কথা শুনে হাশেম মানসিকভাবে ভেঙে পড়ে। পিতার অবস্থার কথা চিন্তা করে সে কষ্ট পায়। একসময় হাতেম আলি আপসোস করে বলেন, ছেলেকে কখনই তিনি ছাপাখানা স্থাপনের স্বপ্নপূরণে টাকা দিতে পারবেন না। হাশেম পিতার কথা শুনে বলে যে সে ছাপাখানার স্বপ্ন পূরণ করতে চায় না। সে ভাবে জমিদারি থাকলে বা গেলেও তার কিছুই এসে যায় না। লেখাপড়া করেছে, একটা যা হোক কিছু করতে পারবে। তাই সে বলে যে একটা স্বপ্ন ভেঙে গেলে আর একটা স্বপ্ন গড়তে পারবে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
“একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।"- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর