শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের ভাবার্থ 'বহিপীর' নাটকের প্রেক্ষাপট হতে সম্পূর্ণ আলাদা”- মন্তব্যটির সঠিকতা যাচাই কর।

উত্তর: “উদ্দীপকের ভাবার্থ 'বহিপীর' নাটকের প্রেক্ষাপট হতে সম্পূর্ণ আলাদা”- মন্তব্যটি সঠিক। বাঙালি সমাজে যুগ যুগ ধরে নারীরা অবহেলিত, নির্যাতিত। নারীর সেই অবস্থার পরিবর্তন বর্তমান যুগেও তেমন একটা চোখে পড়ে না। তবে আশার কথা হচ্ছে বর্তমানের নারীরা শিক্ষিত হচ্ছে। অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। ফলে তারা নিজ নিজ সত্তাকে টিকিয়ে রাখতে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করছে। উদ্দীপকে এককালে বাংলায় যে কৌলীন্য প্রথার প্রচলন ছিল তার কথা বলা হয়েছে। সেখানে নারীদের যেমন অবমূল্যায়ন করা হতো, তেমনই তাদের মতামত বা পছন্দ-অপছন্দের দামও যে দেওয়া হতো না সেটা তুলে ধরা হয়েছে। উঁচু কুলে কন্যাকে বিয়ে দেওয়ার জন্য বাবা-মা বেশি বয়সী পাত্রের সঙ্গে অল্পবয়সী মেয়ের বিয়ে দিতেন। এ বিষয়টি 'বহিপীর' নাটকে তাহেরার অমতে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনাকে ইঙ্গিত করে। কিন্তু এটিই নাটকের একমাত্র বিষয় নয়। এটি ছাড়াও নাটকে বহুমুখী বিষয়ের বর্ণনা রয়েছে; যেমন- পীরপ্রথা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, জমিদারিপ্রথা, মানুষের অসহায়ত্ব, মমত্ববোধ, মানবিক মূল্যবোধ, পীরের ধর্মব্যবসায়, কূটচাল ইত্যাদি। তবে সাদৃশ্য থাকলেও উভয় স্থানের প্রেক্ষাপট আলাদা। 'বহিপীর' নাটক ও উদ্দীপক উভয় জায়গায় নারীর অবমূল্যায়ন, নারীর মতকে উপেক্ষা, অল্পবয়সী মেয়ের সঙ্গে বেশি বয়সী পাত্রের বিয়ে দেওয়া এই বিষয়গুলো প্রকাশ পেয়েছে। তবে 'বহিপীর' নাটকে উদ্দীপকের বিষয় ছাড়াও বাঙালি সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, পীরপ্রথার দৌরাত্ম্য, ধর্মকে ব্যবহার করে স্বার্থোদ্ধার, ক্ষয়িষ্ণু সামন্তবাদী সমাজব্যবস্থা, নীতিবোধ, মানবপ্রেম ইত্যাদি উঠে এসেছে। অপরদিকে উদ্দীপকে অতীতে বাঙালি হিন্দু সমাজের একটি প্রথার কথা বলা হয়েছে। এসব বিষয় বিচার করে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

“উদ্দীপকের ভাবার্থ 'বহিপীর' নাটকের প্রেক্ষাপট হতে সম্পূর্ণ আলাদা”- …

উদ্দীপক

এক সময় বাংলায় আট বছরে গৌরীদান প্রথা ছিল। তাও কুলীন কুল রক্ষার্থে পাত্র যদি মৃত্যুপথযাত্রীও হয়, তবুও মাতা-পিতা কুল রক্ষার জন্য কন্যাকে সেই পাত্রের সাথে বিবাহ দিত। মনোরমার জীবনেও এরকম একটি ঘটনা ঘটেছিল। পাত্র বিয়ে করতে এসেছে হাঁপানি নিয়ে। মনোরমা এই দৃশ্য দেখে কনের সাজ রাগ করে ছিঁড়ে একাকী পালিয়ে যায়।

Comilla · 2020

উত্তর

হাতেম আলির বন্ধুর নাম আনোয়ার উদ্দিন।

উত্তর

সূর্যাস্ত আইনে জমিদারি নিলামে উঠেছে বলে জমিদার হাতেম আলির মনে শান্তি নেই। হাতেম আলি একজন ক্ষয়িষ্ণু জমিদার। খাজনা বাকি পড়ায় তার জমিদারি হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। সূর্যাস্ত আইনে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট পরিমাণ খাজনা না দিতে পারলে জমিদারি অন্যের কাছে হস্তান্তর করত সরকার। হাতেম আলি সারা জীবন জমিদার ছিলেন। শেষ বয়সে এসে জমিদারি হারাতে হবে এটা তিনি মানতে পারছিলেন না। আবার জমিদারি বাঁচাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তাও তিনি জোগাড় করতে পারছেন না। এসব কারণেই তার মনে শান্তি নেই।

উত্তর

উদ্দীপকের মনোরমার মধ্যে 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। গ্রামীণ কুসংস্কার এবং বাবা-মায়ের সচেতনতার অভাবে অনেক সময় মেয়েরা জীবনে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়। অনেকে এ ধরনের বিপদ থেকে বেরিয়ে আসতে পারে, অনেকে পারে না। বর্তমান সময়ে শিক্ষার প্রসার এবং নারীদের সচেতনতার কারণে বাল্যবিয়ে অনেকটাই হ্রাস পেয়েছে। উদ্দীপকের মনোরমাকে জোরপূর্বক এক হাঁপানি রোগীর সঙ্গে বিয়ে দিতে চাইলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পিতামাতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত সে মেনে নেয়নি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে সে সমাজের অনৈতিক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অপরদিকে 'বহিপীর' নাটকের তাহেরাকে তার বাবা এবং সৎমা জোরপূর্বক পীরের সঙ্গে বিয়ে দিলে সেও বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে সে পীরকে স্পষ্ট জানিয়ে দেয় যে, সে এই বিয়ে মানে না। অর্থাৎ উদ্দীপক এবং নাটক দুই স্থানেই আমরা দুই প্রতিবাদী নারী চরিত্র দেখতে পাই। তাই বলা যায় যে, উদ্দীপকের মনোরমার মধ্যে 'বহিপীর' নাটকের প্রতিবাদী তাহেরা চরিত্রের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।

উত্তর

“উদ্দীপকের ভাবার্থ 'বহিপীর' নাটকের প্রেক্ষাপট হতে সম্পূর্ণ আলাদা”- মন্তব্যটি সঠিক। বাঙালি সমাজে যুগ যুগ ধরে নারীরা অবহেলিত, নির্যাতিত। নারীর সেই অবস্থার পরিবর্তন বর্তমান যুগেও তেমন একটা চোখে পড়ে না। তবে আশার কথা হচ্ছে বর্তমানের নারীরা শিক্ষিত হচ্ছে। অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। ফলে তারা নিজ নিজ সত্তাকে টিকিয়ে রাখতে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করছে। উদ্দীপকে এককালে বাংলায় যে কৌলীন্য প্রথার প্রচলন ছিল তার কথা বলা হয়েছে। সেখানে নারীদের যেমন অবমূল্যায়ন করা হতো, তেমনই তাদের মতামত বা পছন্দ-অপছন্দের দামও যে দেওয়া হতো না সেটা তুলে ধরা হয়েছে। উঁচু কুলে কন্যাকে বিয়ে দেওয়ার জন্য বাবা-মা বেশি বয়সী পাত্রের সঙ্গে অল্পবয়সী মেয়ের বিয়ে দিতেন। এ বিষয়টি 'বহিপীর' নাটকে তাহেরার অমতে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনাকে ইঙ্গিত করে। কিন্তু এটিই নাটকের একমাত্র বিষয় নয়। এটি ছাড়াও নাটকে বহুমুখী বিষয়ের বর্ণনা রয়েছে; যেমন- পীরপ্রথা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, জমিদারিপ্রথা, মানুষের অসহায়ত্ব, মমত্ববোধ, মানবিক মূল্যবোধ, পীরের ধর্মব্যবসায়, কূটচাল ইত্যাদি। তবে সাদৃশ্য থাকলেও উভয় স্থানের প্রেক্ষাপট আলাদা। 'বহিপীর' নাটক ও উদ্দীপক উভয় জায়গায় নারীর অবমূল্যায়ন, নারীর মতকে উপেক্ষা, অল্পবয়সী মেয়ের সঙ্গে বেশি বয়সী পাত্রের বিয়ে দেওয়া এই বিষয়গুলো প্রকাশ পেয়েছে। তবে 'বহিপীর' নাটকে উদ্দীপকের বিষয় ছাড়াও বাঙালি সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, পীরপ্রথার দৌরাত্ম্য, ধর্মকে ব্যবহার করে স্বার্থোদ্ধার, ক্ষয়িষ্ণু সামন্তবাদী সমাজব্যবস্থা, নীতিবোধ, মানবপ্রেম ইত্যাদি উঠে এসেছে। অপরদিকে উদ্দীপকে অতীতে বাঙালি হিন্দু সমাজের একটি প্রথার কথা বলা হয়েছে। এসব বিষয় বিচার করে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।