উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়।- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়।- মন্তব্যটি যথার্থ। সমাজে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক হতো তাহলে মেয়েদের জন্য পথ চলাটা আরও অনেক সহজ হতো। তাঁদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের ইতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গি থাকা একান্ত জরুরি। উদ্দীপকে রেবেকা সৎমায়ের অত্যাচারে বাড়ি থেকে পালিয়ে যায়। পথে বিপদগ্রস্ত হলে আবারও তাকে বাড়ির লোকজনেরই শরণাপন্ন হতে হয়। 'বহিপীর' নাটকে তাহেরাকে তার বাবা ও সৎমা পুণ্যের আশায় বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেয়। তাহেরা পালিয়ে জমিদারের বজরায় আশ্রয় নিলে সেখানেও ঘটনাচক্রে বহিপীর উপস্থিত হয়েছেন। সেখানে পীরের হীন মানসিকতার চিত্র ফুটে উঠেছে। এছাড়াও নাটকে সমাজে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ এবং পীরের প্রতি মানুষের অন্ধবিশ্বাসের দিকটিও প্রকাশ পেয়েছে। তৎকালীন সামাজিক অসংগতির পূর্ণ চিত্র ফুটে উঠেছে 'বহিপীর' নাটকে। সেই সঙ্গে প্রকাশ পেয়েছে একজন শিক্ষিত ও সচেতন যুবকের মানবিকতাও। উদ্দীপকে রেবেকার ব্যক্তিগত সমস্যার দিকটি ফুটে উঠেছে। আর নাটকে তাহেরার সমস্যার মধ্য দিয়ে তৎকালীন সমাজের কুসংস্কার, নারীর প্রতি সামাজিক প্রতিবন্ধকতা ও প্রতিবাদের দিকটি প্রকাশিত হয়েছে। এখানে একটি বিশেষ দিক দিয়ে উদ্দীপকটি নাটকের সঙ্গে সংগতিপূর্ণ। তবে নাটকের অনেক বিষয় উদ্দীপকে অনুপস্থিত। এসব দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়।- উক্তিটি মূল্যায়ন…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর