'আমি কি বকরি-ঈদের গরু ছাগল নাকি?' এ উক্তির কারণ কী?
উত্তর: 'আমি কি বকরি-ঈদের গরু ছাগল নাকি?'- উক্তিটির মধ্য দিয়ে তাহেরার ক্ষোভ প্রকাশ পায়। বকরি ঈদ বলতে বোঝানো হয় ঈদুল আজহাকে। মুসলমান ধর্মমত অনুসারে এই ঈদে হালাল চতুষ্পদ প্রাণীকে জবাই করা হয় সৃষ্টিকর্তার উদ্দেশে। নাটকে তাহেরাকে এক বৃদ্ধ পীরের সঙ্গে তার ইচ্ছার অমতে বিয়ে দেয় তার বাবা ও সৎমা। তারা মনে করে এতে পুণ্য লাভ হবে। কিন্তু তাহেরা অনুভব করে এতে তার জীবন ধ্বংস হয়ে যাবে। তার বিয়েকে সে পীরের উদ্দেশে তাকে জবাই করা অর্থে ধরে নিয়েছে। এ বিষয়টি বোঝাতে তাহেরা ক্ষোভ প্রকাশ করে উক্তিটি করেছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'আমি কি বকরি-ঈদের গরু ছাগল নাকি?' এ উক্তির কারণ কী?
উত্তর