উদ্দীপকের সালমা 'বহিপীর' নাটকের তাহেরার যে মানসিকতাকে ধারণ করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সালমা 'বহিপীর' নাটকের তাহেরার সংগ্রামী মানসিকতাকে ধারণ করে। নারীকে বিকশিত হওয়ার সুযোগ আমাদের সমাজ দিতে চায় না। ফলে অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা নিরন্তর সংগ্রাম করে। সংগ্রাম-প্রতিবাদ করেই তারা নিজেদের অধিকার আদায় করে নেয়। উদ্দীপকের সালমাকে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার বাবা বিয়ে দিতে চাইলে সে স্কুলের শিক্ষকদের সাহায্য নিয়ে বিয়ে ভেঙে দেয়। উপবৃত্তির অর্থ দিয়ে সে পড়াশুনা করে। লড়াই করেই সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে। এখন সে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছে। 'বহিপীর' নাটকের তাহেরারও একজন সংগ্রামী নারী। তার অমতে বাবা এক বৃদ্ধ পীরের সঙ্গে তার বিয়ে দেয়। সে এই বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক লড়াই-সংগ্রাম শেষে সে নতুন জীবনের সন্ধান পায়। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের সালমা আলোচ্য নাটকের তাহেরার সংগ্রামী মানসিকতাকে ধারণ করে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের সালমা 'বহিপীর' নাটকের তাহেরার যে মানসিকতাকে ধারণ করে তা ব…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর