বহিপীর' বইয়ের ভাষায় কথা বলতেন কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলার সমস্যা এড়িয়ে চলার জন্য পীর সাহেব বইয়ের ভাষায় কথা বলতেন। • 'বহিপীর' নাটকের পীরকে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার মুরিদদের বাড়ি বাড়ি যেতে হয় তাদের কাছ থেকে অর্থসম্পদ সংগ্রহ. করতে। আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের কথা বুঝতে পারে না। আর পীর সাহেবও সব অঞ্চলের ভাষা বলতে পারেন না। তার কাছে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যা এড়িয়ে চলতে তিনি তাই বইয়ের ভাষায় কথা বলেন, যাতে সবাই তার কথা বুঝতে পারে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
বহিপীর' বইয়ের ভাষায় কথা বলতেন কেন? বুঝিয়ে লেখ।
উত্তর