উদ্দীপকের লাভলীর সাথে 'রহিপীর' নাটকের তাহেরার চরিত্রের বৈসাদৃশ্য লক্ষণীয়।- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের লাভলীর সাথে 'বহিপীর' নাটকের তাহেরার চরিত্রের বৈসাদৃশ্য লক্ষণীয়। • পুরুষশাসিত সমাজে নারীদের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য দেওয়া হয় না। নারীরা তাদের পরিবারেও যথাযোগ্য মর্যাদা পায় না। মেয়ের মতামত না নিয়েই বাবা-মা নিজেদের স্বার্থ বিবেচনা করে অসম বয়সের পাত্রের সঙ্গে বিয়ে দেয়। • উদ্দীপকে মা-বাবা হারা লাভলীকে তার ভাবি জোর করে অসম বয়সের লোকের সঙ্গে বিয়ে দিতে চায়। লাভলী উপায় না দেখে বাড়ি থেকে পালিয়ে যায়। পালানোর সময় শহরে পড়ুয়া ছেলে তারেক দেখতে পেয়ে লাভলীকে বুঝিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যায়। এই বিষয়টি 'বহিপীর' নাটকের তাহেরার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ তাহেরা পালিয়ে আসার পর আর ঘরে ফিরে যায়নি। সে বহিপীরের সঙ্গে তার বাবা-মায়ের দেওয়া বিয়ে মেনে নেয়নি। বহিপীর তাকে জোর করলে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছে। বহিপীরের অন্যায়ের প্রতিবাদ করেছে। উদ্দীপকের লাভলীর মধ্যে এ ধরনের প্রতিবাদ নেই। সে তারেকের কথামতো আবার বাড়ি ফিরে গিয়েছে। এভাবে উদ্দীপকের লাভলীর সঙ্গে 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্র বৈসাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের লাভলীর সাথে 'রহিপীর' নাটকের তাহেরার চরিত্রের বৈসাদৃশ্য লক…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর