“উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল ভাবধারাকে স্পর্শ করতে পারেনি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: “উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল ভাবধারাকে স্পর্শ করতে পারেনি।”- মন্তব্যটি যথার্থ। আমাদের দেশে এখনও অনেক ধরনের কুসংস্কার রয়েছে, যার বেশিরভাগ কুংস্কারের শিকার হয় মেয়েরা। খুব কম মেয়েই আছে যারা প্রতিবাদ করতে পারে। তবে বর্তমানে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এমন অবস্থা অনেক কমে এসেছে। উদ্দীপকের সালমার বাবা তার বিয়ে ঠিক করে যখন সে অষ্টম শ্রেণিতে পড়ত। কিন্তু সেই সিদ্ধান্ত সে মেনে নেয় না। সে স্কুল শিক্ষকের সাহায্যে বিয়ে ভেঙে দেয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে সে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছে। তার এই বিষয়টি 'বহিপীর' নাটকের তাহেরার পীরের সঙ্গে বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসাকে নির্দেশ করে। কিন্তু এই বিষয়টি আলোচ্য নাটকের মূলভাব নয়। আলোচ্য নাটকে লেখক তুলে ধরেছেন নারীর অধিকার ও জাগরণ এবং অন্ধবিশ্বাস ও কুসংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠা, যা উদ্দীপকে তেমনভাবে প্রকাশ পায়নি। উদ্দীপকের সালমার সংগ্রামী মনোভাব 'বহিপীর' নাটকের তাহেরার একটি বৈশিষ্ট্য নির্দেশ করে মাত্র। সেখানে আলোচ্য নাটকে প্রকাশ পাওয়া শিক্ষার গুরুত্ব, হাশেম আলির উদারতা ও মানবিকতা, তাহেরার চিন্তা-চেতনা এবং লেখকের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে তা প্রকাশ পায়নি। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
“উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল ভাবধারাকে স্পর্শ করতে পারেনি।”- মন্ত…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর