উদ্দীপকের বিলকিস ও 'বহিপীর' নাটকের তাহেরার চরিত্রের সাদৃশ্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের বিলকিস ও 'বহিপীর' নাটক্রে তাহেরা চরিত্রের মধ্যে সাদৃশ্য বিদ্যমান। ব্যক্তিজীবন থেকে শুরু করে মানুষকে পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেসব সমস্যা মোকাবিলা করেই মানুষকে টিকে থাকতে হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। ন্যায়ের পক্ষে থেকে মানব কল্যাণে কাজ করতে হয়। উদ্দীপকের বিলকিস এক প্রতিবাদী চরিত্র। তিনি সমাজকর্মী হিসেবে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি কিশোরী মার্জিনার পক্ষে দাঁড়িয়েছেন। তাঁর চেষ্টায় দশম শ্রেণি পড়ুয়া মর্জিনা বাল্যবিবাহ থেকে মুক্তি পায় এবং পড়াশুনায় ফিরে যায়। 'বহিপীর' নাটকের তাহেরাও তার প্রতি অন্যায়ের প্রতিবাদ করেছে। এখানে সে প্রতিবাদের এক মূর্ত প্রতীক। বৃদ্ধ বহিপীরের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হলে সে এই বিয়েকে স্বীকার করেনি। সে বাড়ি থেকে পালিয়ে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের বিলকিস ও 'বহিপীর' নাটকের তাহেরার চরিত্রের সাদৃশ্য নিরূপণ কর।
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর