"উদ্দীপকের জমিলার দুঃসাহসই যেন 'বহিপীর' নাটকের তাহেরার মূল চেতনা”- উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জমিলার দুঃসাহসই যেন 'বহিপীর' নাটকের তাহেরার মূল চেতনা- মন্তব্যটি যুক্তিযুক্ত। মুসলমান সমাজে পীরপ্রথার প্রচলন লক্ষ করা যায়। মানুষের সরলতা ও কুসংস্কারাচ্ছন্নতাকে পুঁজি করে তথাকথিত পীর-ফকিররা মাজার ব্যবসায় করে তাদের স্বার্থ হাসিল করে। উদ্দীপকে মজিদের অবাধ্য হওয়ায় মজিদ জোর করে জমিলাকে মাজারে আটকে রাখে। এটা থেকে জানা যায় মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলা তার বশ্যতা স্বীকার করে না বলে নির্যাতনের শিকার হয়। তারপরও সে মজিদের অন্যায় ধর্মব্যবসার মূল মাজারে পদাঘাত করা অবস্থা পড়ে থাকে। এটি মজিদের কাছে দুঃসাহস বলে মনে হলেও মজিদ কিছুই করে না। কারণ জমিলা ঘুমে অচেতন। অন্যদিকে 'বহিপীর' নাটকে কিশোরী তাহেরা বৃদ্ধ পীরের সঙ্গে তার বিয়ে মেনে নেয় না। তাহেরা সেই বিয়ে স্বীকার না করে বাড়ি থেকে পালিয়ে যায়। তখন বহিপীর তাহেরাকে খুঁজতে বের হয়। বহিপীর তাহেরাকে খুঁজে পেয়ে তাকে নিজের কাছে আনার নানা কৌশল করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তাহেরা নিজের ইচ্ছায় হাশেমের সাথে চলে যায়। উদ্দীপকে মাজার ব্যবসায়ী মজিদের নির্যাতন ও অমানবিক আচরণ সত্ত্বেও জমিলা বশ্যতা স্বীকার করেনি। ঘুমে অচেতন অবস্থাতেও মাজারে তার পা লেগে থাকায় সেই ইঙ্গিত করে। এক্ষেত্রে মজিদ ব্যর্থ হয়েছে। মজিদের মতো বহিপীরও তাহেরাকে বশে আনতে ব্যর্থ হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের জমিলার দুঃসাহসই যেন 'বহিপীর' নাটকের তাহেরার মূল চেতনা”- …
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর