'শাবাশ মেয়ে তুমি'- খোদেজার এমন উক্তির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: তাহেরার দুঃসাহস দেখে খোদেজা নিজের আক্ষেপ থেকে এমন উক্তি করেছেন। তাহেরার বাবা ও সৎমা তাকে জোরপূর্বক তার অমতে বৃদ্ধ পিরের সঙ্গে বিয়ে দেয়। তাহেরা সেই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই সে বিয়ের রাতেই চাচাত ভাইকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। ডেমরা ঘাটে যাওয়ার পর তার চাচাত ভাই ছোট হওয়ার কারণে ভয়ে ও ক্ষুধায় কাঁদতে শুরু করে। তাদের কাছে কোনো টাকা-পয়সা ছিল না। এমন অবস্থায় জমিদারগিন্নি খোদেজা সেখান থেকে তাদের উদ্ধার করেন। তাহেরার চাচাত ভাই ভয়ে কাঁদলেও তাহেরার চোখে ভয়ের কোনো চিহ্ন না দেখে খোদেজা প্রশ্নোক্ত কথাটি বলেন। এখানে তাহেরার আচরণে খোদেজার আক্ষেপ প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'শাবাশ মেয়ে তুমি'- খোদেজার এমন উক্তির কারণ ব্যাখ্যা কর।
উত্তর