উদ্দীপকের সুমনের মায়ের সাথে 'বহিপীর' নাটকের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুমনের মায়ের সাথে 'বহিপীর' নাটকের জমিদারপত্নী খোদেজা বেগমের সাদৃশ্য রয়েছে। আমাদের সমাজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো কুসংস্কারাচ্ছন্নতা ও ধর্মান্ধতা। বাঙালি সমাজের নারীদের মধ্যে এর প্রভাব ব্যাপক। তারা অনেক বিষয় বিচার-বিশ্লেষণ না করেই সত্য বলে ধরে নেয়। তাদের মধ্যে শিক্ষার আলো থাকে না বলেই তারা এরকম হয়। 'বহিপীর' নাটকে জমিদারগিন্নি খোদেজা অত্যন্ত ধর্মভীরু ও কুসংস্কারাচ্ছন্ন। অসহায় তাহেরাকে আশ্রয় দিয়েও তাকে শেষ পর্যন্ত কটু কথা শুনিয়েছেন। তাহেরা পীরের স্ত্রী জেনে মেয়েটির অমতে তাকে বৃদ্ধ স্বামীর কাছে জোর করে পাঠাতে চেয়েছেন। পীরের অভিশাপের ভয়ে ভীত থেকেছেন। এমনকি ছেলে ন্যায়ের পথে, সত্যের পথে চলতে চাইলে বাধার সৃষ্টি করেছেন শুধু ধর্মীয় অন্ধবিশ্বাস ও ভয়ের জন্য। অন্যদিকে উদ্দীপকের সুমনের মাও একজন ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন মহিলা। পীরের স্ত্রী হওয়ায় ধর্মান্ধতা থেকে তিনি চেয়েছেন তার ছেলে সুমন পিতার পেশা গ্রহণ করুক। সুমন তা-করতে অসম্মতি জানালে তিনি অসন্তুষ্ট হন। উদ্দীপকে সুমনের মা এবং নাটকের জমিদারপত্নী খোদেজা উভয়েই অশিক্ষিত, অসচেতন, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন মহিলা। তারা তাদের অন্ধবিশ্বাসের জাল থেকে মুক্ত হতে পারেনি। এদিক থেকেই উভয় চরিত্র সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের সুমনের মায়ের সাথে 'বহিপীর' নাটকের যে চরিত্রের সাদৃশ্য রয়ে…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর