প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের তারেক ও 'বহিপীর' নাটকের হাশেম আলির মধ্যে যথেষ্ট মিল রয়েছে।- বিশ্লেষণ কর।
উত্তর: প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের তারেক ও 'বহিপীর' নাটকের হাশেম আলির মধ্যে যথেষ্ট মিল রয়েছে।- মন্তব্যটি যথার্থ। • সমাজে এখনও অনেক আদর্শবান ও মানবিকবোধসম্পন্ন মানুষ আছেন। তাঁরা নিঃস্বার্থভাবে অন্য মানুষের বিপদে এগিয়ে যান। তাঁরা অত্যাচারিত-অবহেলিত মানুষের দিকে হাত বাড়িয়ে দেন। • 'বহিপীর নাটকে হাশেম আলি শিক্ষিত যুবক। সে অন্যায়ের প্রতিবাদী। এই নাটকে বৃদ্ধ বহিপীর কিশোরী তাহেরাকে বিয়ে করেন। তাহেরা এই অসম বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং ঘটনাক্রমে হাশেমদের বজরায় আশ্রয় নেয়। জমিদারগিন্নি তাহেরাকে বহিপীরের হাতে তুলে দিতে চাইলে হাশেম প্রতিবাদ করে। হাশেম বহিপীরের বদমতলব বুঝতে পেরে তাহেরাকে পীরের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। হাশেমের এই মানসিকতার সঙ্গে উদ্দীপকের শহরে পড়ুয়া ছেলে তারেকের মানসিকতার মিল রয়েছে। সে লাভলীকে পড়ালেখা চালিয়ে যাওয়ার সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। লাভলী যখন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল তখন তারেক তাকে সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা করে ঘরে ফিরিয়ে নিয়ে গেছে। এই বিষয়টি তাহেরাকে আত্মহত্যার হাত থেকে হাশেমের বাঁচানোর সঙ্গে একসূত্রে গাঁথা। • 'বহিপীর' নাটকে বহিপীর তাহেরাকে তার নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য পুলিশের ভয় দেখিয়েছে। জমিদারি রক্ষার টাকা দেওয়ার লোভ দেখিয়েছে। কিন্তু হাশেম তাতে দমে যায়নি। সে তাহেরাকে বিয়ে করে হলেও রক্ষা করতে চেয়েছে। শেষপর্যন্ত তাকে নিয়ে নতুন জীবনের পথে পা বাড়িয়েছে। উদ্দীপকের তারেকও লাভলীকে তার ইচ্ছামতো জীবন গড়ার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের তারেক ও 'বহিপীর' নাটকের হাশেম আলির …
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর