স্তবক-১-এ 'মানুষ' মুহম্মদ (স.)' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: স্তবক-১-এ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবি (স.)-এর অমানুষিক অত্যাচারের মধ্যেও অবিচল ধৈর্যের সঙ্গে সত্য প্রচারের লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)-এর মানবিক গুণাবলি বিশ্লেষণ করা হয়েছে। সত্য প্রচারে তাঁর সাধনা, ত্যাগ, কল্যাণচিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। তিনি সত্য প্রচার করতে গিয়ে ভীষণ পরীক্ষার সম্মুখীন হন, শত অত্যাচার ও লাঞ্ছনায় জর্জরিত হন। তবু তিনি হাল ছেড়ে দেননি। উদ্দীপকে বলা হয়েছে জীবনপথে কখনো কখনো কালো আঁধার নেমে এলেও স্বপ্ন বিনির্মাণে এগিয়ে যেতে হবে। এই অবিচল ধৈর্যের সঙ্গে সাধনার পথে এগিয়ে যাওয়ার দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধেও পরিস্ফুট হয়েছে। মহানবি (স.) মক্কার পথে-প্রান্তরে পৌত্তলিকদের প্রস্তরঘায়ে আহত হয়েছেন, উপহাসিত হয়েছেন। তায়েফে সত্য প্রচার করতে গিয়ে তিনি প্রস্তরাঘাতে রক্তাক্ত হয়েছেন। তথাপিও তিনি ইসলামের বাহন ও সত্যের প্রচারক হিসেবে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে স্থির থেকেছেন। মক্কাবাসীর নির্মম অমানুষিক অত্যাচার সহনাতীত হলে তিনি মদিনায় চলে গেলেন। অবশেষে তিনি মদিনা থেকে মক্কায় বিজয়ীর বেশে ফিরলেন। এভাবে স্তবক-১-এ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবি (ন.)-এর অবিচল ধৈর্যের সঙ্গে সত্য প্রচারে এগিয়ে যাওয়ার দিকটির প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র মানুষ মুহম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মানুষ মুহম্মদ (স.) · সৃজনশীল
স্তবক-১-এ 'মানুষ' মুহম্মদ (স.)' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর