"তাহারই দিকে সকলের মহাযাত্রা।”- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: “তাঁহারই দিকে সকলের মহাযাত্রা” বলতে হজরত আবু বকর (রা.) হজরত মুহম্মদ (স.)-এর মৃত্যুকে স্বাভাবিক বলে সবাইকে শান্ত করতে চেয়েছেন। মৃত্যু চিরন্তন সত্য। শুধু মানুষ নয়, পৃথিবীর কোনো প্রাণীই মৃত্যুকে এড়াতে পারে না। জীবনের নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্রষ্টার দিকে সব মানুষকে ফিরে যেতে হয় মৃত্যুর মধ্য দিয়ে। সেই মহাযাত্রার যাত্রী হয়েছেন স্বয়ং মহানবি হজরত মুহম্মদ (স.)। কারণ তিনিও একজন মানুষ। মৃত্যু সম্পর্কে আল্লাহ যে সত্য প্রকাশ করেছেন, তা বিশ্বমানবের ত্রাণকর্তা মহান আল্লাহর প্রেরিত মহামানব হজরত মুহম্মদ (স.)-এর মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। তাই তাঁর মৃত্যুতে ভেঙে না পড়ে সবাইকে তা মেনে নেওয়ার জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র মানুষ মুহম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মানুষ মুহম্মদ (স.) · সৃজনশীল
"তাহারই দিকে সকলের মহাযাত্রা।”- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর