"স্তবক-২-এর মূলভাব 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের খন্ডাংশ মাত্র।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: মহানবি (স.)-এর মানবীয় গুণাবলির বিভিন্ন দিক অনুপস্থিত থাকায় "স্তবক-২-এর মূলভাব 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের খণ্ডাংশ মাত্র" মন্তব্যটি যথার্থ। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মহানবি (স.)-এর মানবিক গুণাবলিসহ শারীরিক সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তাঁর জীবন রূপায়িত করে তুলেছিলেন। মানুষের নবি হিসেবে মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছেন। তাঁর ধৈর্য, ত্যাগ, ক্ষমা, সাধনা ও কল্যাণ চিন্তাসহ অসংখ্য মানবিক গুণ এ প্রবন্ধে ভাস্বর হয়ে উঠেছে। উদ্দীপকে মহানবি (স.) যে মরুর বুকে মানবতার ফুল ফুটিয়েছিলেন এবং ক্ষমার মাধ্যমে আরব সমাজের অন্ধকার দূর করেছিলেন সেই কথাটি ব্যক্ত হয়েছে। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধেও মহানবি (স.)-এর ক্ষমার মহত্ত্ব তুলে ধরা হয়েছে। তিনি যে আদর্শ ছড়িয়ে দিয়েছিলেন তাও উঠে এসেছে। তবে এ বিষয়টি প্রবন্ধের খন্ডাংশ প্রকাশ করেছে মাত্র। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে দেখা যায়, হজরত মুহম্মদ-এর মৃত্যুর পর তাঁর অনুসারীদের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য হজরত আবুবকর (রা.) মহানবি (স.)-এর জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করেন। তাঁর সব মানবিক গুণ, তাঁর ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি ইত্যাদি সম্পর্কে আলোচনার পাশাপাশি এ প্রবন্ধে তাঁর দৈহিক সৌন্দর্যের বিষয়েও আলোকপাত করা হয়েছে। সত্য প্রচার করতে গিয়ে মক্কার পৌত্তলিকদের প্রস্তরাঘাত, ব্যঙ্গবিদুপ, উপহাস সহ্য করার প্রসঙ্গ এসেছে। তায়েফে সত্য প্রচার করতে গিয়ে তিনি প্রস্তরাঘাতে রক্তাক্ত হয়েছেন। এত অত্যাচারের পরও তিনি তাদের ঘৃণা করেননি, অভিশাপ দেননি। নির্যাতন সহনাতীত হলে মক্কা থেকে মদিনায় চলে যান। পরে বিজয়ীর বেশে মক্কায় ফিরে মক্কাবাসীকে ক্ষমা করে দেন। প্রবন্ধের এসব দিক উদ্দীপকে পরিস্ফুট হয়নি। সেখানে শুধু মহানবি (স.)-এর ক্ষমার ও মানবতার দিকটি তুলে ধরা হয়েছে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র মানুষ মুহম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মানুষ মুহম্মদ (স.) · সৃজনশীল
"স্তবক-২-এর মূলভাব 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের খন্ডাংশ মাত্র।”- …
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর