“উদ্দীপকের অংশ-(ii) 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত হজরত মুহম্মদ (স.)-এর সমগ্র চরিত্রকে ধারণ করে না”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের অংশ-(ii) হজরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার গুণটি প্রকাশ করলেও অন্যান্য গুণ প্রকাশ না করায় “উদ্দীপকের অংশ-(ii) 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত হজরত মুহম্মদ (স.)-এর সমগ্র চরিত্রকে ধারণ করে না" মন্তব্যটি যথার্থ। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)-এর গুণাবলি বিশ্লেষণ করা হয়েছে। বিপুল ঐশ্বর্য ও ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি অতি সাধারণ জীবনযাপন করেছেন। তাঁর চরিত্রে ক্ষমা ও মহত্ত্ব, প্রেম ও দয়া অজস্র চারিত্রিক গুণের সমন্বয় ঘটেছিল। উদ্দীপকের হাজি মুহম্মদ মুহসীন গভীর রাতে তাঁর ঘরে একজন চোরকে দেখেও তার প্রতি দয়া দেখান। লোকটিকে তিনি টাকা দিয়ে বিদায় করে দিলেন। এখানে তাঁর চরিত্রে ক্ষমাশীলতা ও সহমর্মিতার দিকটি ফুটে উঠেছে। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)ও তাঁর শত্রুদের ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিয়েছিলেন। তবে প্রবন্ধে ক্ষমাশীলতা ও সহমর্মিতা ছাড়াও তাঁর চরিত্রের সত্যবাদিতা, ধৈর্যশীলতা, আমানত রক্ষা প্রভৃতি মহৎ গুণের উল্লেখ আছে যেগুলো উদ্দীপকে নেই। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)-এর সত্য প্রচার করতে গিয়ে নির্মম নির্যাতন ভোগ করা, সুমহান ব্যক্তিত্ব, মানবিক চেতনা, মানুষকে সঠিক ও সত্যের পথে চলার দিকনির্দেশনা চমৎকারভাবে ফুটে উঠেছে। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। তাঁর সাধনা, ত্যাগ, কল্যাণচিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নে প্রদত্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র মানুষ মুহম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মানুষ মুহম্মদ (স.) · সৃজনশীল
“উদ্দীপকের অংশ-(ii) 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত হজরত মুহম্…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর