"উদ্দীপকের রাসেল মৃধার স্মৃতিচারণ আর 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের পানশির সম্পর্কে অতিকথন একই চেতনার বহিঃপ্রকাশ"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের রাসেল মৃধার স্মৃতিচারণ আর 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের পানশির সম্পর্কে অতিকথন একই চেতনার বহিঃপ্রকাশ” মন্তব্যটি যথার্থ, কারণ উভয়ের চরিত্রেই স্বদেশ প্রেমের চিত্র ফুটে উঠেছে। 'প্রবাস বন্ধু' গল্পে আবদুর রহমান বারবার পানশিরের অপরূপ সৌন্দর্যের বর্ণনা দেয়। আক্ষরিক অর্থেই তিনি কবির মতো নিজ জন্মভূমির প্রশংসায় পঞ্চমুখ হয় এবং লেখককে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানায়। এই বর্ণনায় বাস্তবের চেয়ে আবেগ ও স্মৃতির রং বেশি। উদ্দীপকের রাসেল মৃধা বিদেশে, অর্থ উপার্জন করে সুখে দিন কাটালেও দেশের স্মৃতি ভোলে না। নৌকা, সমুদ্রের ঢেউ, প্রতিকূল আবহাওয়া, উপকূলীয় জীবনের সংগ্রামকেই সে জীবনের সার্থকতা বলে মনে করে। আবদুর রহমানও পানশিরের বরফ, হাওয়া, আঙুর, শীতের দিনের আরামকে সাবলীল ভাষায় বর্ণনা করে। দুজনের ক্ষেত্রেই জন্মভূমির স্মৃতি বর্তমানের সুখকে ছাপিয়ে যায়। আবদুর রহমান পানশিরের বর্ণনায় বাস্তবের চেয়ে বেশি স্মৃতির রঙে রাঙানো চিত্র এঁকেছে। সেখানে সাত দিন ধরে জানালায় বসে থাকাও আরামের আর বরফের মধ্যে ছয় হাত উঁচু কম্বলের নিচে মানুষ বেঁচে থাকে- এ অতিকথন আসলে স্বদেশপ্রেমের ফল। উদ্দীপকের রাসেল মৃধার কাছেও উপকূলীয় জীবন-মৃত্যুর সংগ্রাম বিদেশের একঘেয়ে জীবনের চেয়ে বেশি অর্থবহ মনে হয়। এখানে বাহ্যিক সুখ ও আর্থিক স্বাচ্ছন্দ্যের চেয়ে মানসিক তৃপ্তি ও দেশপ্রেমের টান বেশি প্রতীয়মান হয়। দুজনের বর্ণনাতেই স্বাভাবিক ভাবেই অতিকথন ও স্মৃতির রঙিন বর্ণনা চলে আসে। তাই বলা যায়, রাসেলের স্মৃতিচারণ ও আবদুর রহমানের বর্ণনা একই চেতনার ফসল।
SSC বাংলা ১ম পত্র প্রবাস বন্ধু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রবাস বন্ধু · সৃজনশীল
"উদ্দীপকের রাসেল মৃধার স্মৃতিচারণ আর 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহ…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর