"অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর"- লেখক কেন এ কথা বলেছেন?.
উত্তর: "অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর"- লেখক খাবারের আধিক্য দেখে এ কথা বলেছেন। আফগানিস্তানে লেখকের ভৃত্য আবদুর রহমানের রান্না করা খাবার পরিবেশনের পর খাবারের প্রাচুর্য দেখে তিনি অবাক হন। প্রচুর মাংস, বড়ো সাইজের আটটি শামি-কাবাব, পুরো একটা মুরগির রোস্ট দেখে তিনি অবাক হন। ইতোমধ্যে আবদুর রহমান যা খাবার এনেছে তা খাওয়াই ছিল তাঁর পক্ষে অসম্ভব, তার ওপর যখন বলে রান্নাঘরে আরও অবশিষ্ট আছে তখন সম্পূর্ণ খাবারের পরিমাণ চিন্তা করে তিনি রীতিমতো নিশ্চুপ হয়ে যান। তখন নিজের মানসিক অবস্থা বোঝাতে তিনি উল্লিখিত মন্তব্যটি করেছিলেন।
SSC বাংলা ১ম পত্র প্রবাস বন্ধু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রবাস বন্ধু · সৃজনশীল
"অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর"- লেখক কেন এ কথা বলেছেন?.
উত্তর