উদ্দীপকের রাঙামাটির বর্ণনার সাথে 'প্রবাস বন্ধু' ভ্রমণ কাহিনির সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাঙামাটির বর্ণনার সঙ্গে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির সাদৃশ্যপূর্ণ দিকটি হলো পানশিরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। 'প্রবাস বন্ধু' রচনায় লেখক আফগানিস্তানের প্রকৃতি ও সংস্কৃতির পরিচয় তুলে ধরেছেন। প্রসঙ্গত এসেছে সেখানে পানশির নামক এক স্থানের প্রাকৃতিক সৌন্দর্যের কথা, যা বর্ণনা করতে লেখকের আফগানি ভূত্য আবদুর রহমান। উদ্দীপকের তাকিয়া বার্ষিক পরীক্ষা শেষে পরিবারের সঙ্গে রাঙামাটি যায়। সেখানে অনিন্দ্যসুন্দর দৃশ্য, পাহাড়-নদীর সম্মিলন, শুভলং ঝরনার অনুপম সৌন্দর্য, সেই সাথে লঞ্চ ভ্রমণ তাকে ভীষণভাবে পুলকিত ও আন্দোলিত করে। উদ্দীপকের রাঙামাটির এই বর্ণনা 'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমান কর্তৃক আফগানিস্তানের পানশিরের বর্ণনার দিকটির ইঙ্গিত দেয়। আবদুর রহমানের বর্ণনায় পানশিরের প্রকৃতির রূপসৌন্দর্যের বিষয়টি ফুটে উঠেছে, যা উদ্দীপকের রাঙামাটির সৌন্দর্যের বর্ণনার শামিল। এভাবে উদ্দীপকের রাঙামাটির বর্ণনার সঙ্গে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির পানশিরের সৌন্দর্য বর্ণনার দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র প্রবাস বন্ধু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রবাস বন্ধু · সৃজনশীল
উদ্দীপকের রাঙামাটির বর্ণনার সাথে 'প্রবাস বন্ধু' ভ্রমণ কাহিনির সাদৃশ…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর