“উদ্দীপকের তাকিয়ার অভিজ্ঞতা লেখকের কাবুলের অভিজ্ঞতার খণ্ডিত রূপায়ণ”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: 'প্রবাস বন্ধু' প্রবন্ধে আবদুর রহমান চরিত্রের আতিথেয়পরায়ণতা, সরলতা, আফগানিস্তানের বিভিন্ন খাদ্যাভ্যাস পরিচয় ইত্যাদি বিষয় উদ্দীপকে না থাকায় “উদ্দীপকের তাকিয়ার অভিজ্ঞতা লেখকের কাবুলের অভিজ্ঞতার খণ্ডিত রূপায়ণ” মন্তব্যটি যথার্থ। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখক তাঁর আফগানিস্তান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। প্রসঙ্গত সেখানে আফগানিস্তানের অভিজ্ঞতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাসসহ নানা বিষয় উঠে এসেছে। উদ্দীপকে তাকিয়া বার্ষিক পরীক্ষা শেষে রাঙামাটি বেড়াতে যায়। সেখানে অনিন্দ্যসুন্দর দৃশ্য, পাহাড়-নদীর সম্মিলন, শুভলং ঝরনার অনুপম সৌন্দর্য, লঞ্চ ভ্রমণ প্রভৃতি তাকে পুলকিত করে। তাকিয়ার এই পুলকিত হওয়ার বিষয়টি 'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমানের পানশিরের সৌন্দর্য বর্ণনার বিষয়টি ইঙ্গিতবহ করে তোলে কিন্তু লেখকের অভিজ্ঞতা আরও গভীর ও বিস্তৃত। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখক আফগানিস্তানের নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, আতিথেয়তাসহ নানা বিষয় তুলে ধরেছেন। উদ্দীপকে শুধু আফগানিস্তানের পানশিরের সৌন্দর্য বর্ণনার বিষয়টি ইঙ্গিতবহ হয়ে এসেছে। অন্যান্য বিষয় সেখানে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকের তাকিয়ার অভিজ্ঞতা লেখকের কাবুলের অভিজ্ঞতার খণ্ডিত রূপায়ণ।
SSC বাংলা ১ম পত্র প্রবাস বন্ধু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রবাস বন্ধু · সৃজনশীল
“উদ্দীপকের তাকিয়ার অভিজ্ঞতা লেখকের কাবুলের অভিজ্ঞতার খণ্ডিত রূপায়ণ”…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর