আবদুর রহমান লেখকের দিকে ফ্যালফ্যাল করে তাকাল কেন? ব্যাখ্যা করো।
উত্তর: লেখক বেরসিকের মতো কথা বলায় আবদুর রহমান তার দিকে ফ্যালফ্যাল করে তাকাল। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনেতে আবদুর রহমান তার দেশ উত্তর আফগানিস্তানের পানশিরের অপরূপ সৌন্দর্যের কথা বলছিল। তার মতে পানশিরের আবহাওয়া পৃথিবীর যেকোনো জায়গার চেয়ে বিশুদ্ধ। শীতকালে সেখানে বরফ পড়ে। কখনো কখনো সাত-আটদিন ধরে অনবরত বরফ পড়তে থাকে। ওই সময় কোনো কাজ থাকে না। ওখানকার লোকেরা জানালায় বসে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে। লেখক একটানা সাতদিন জানালায় বসে থাকার কথায় বাধা দেওয়ায় আবদুর রহমান তার দিকে ফ্যালফ্যাল করে তাকাল।
SSC বাংলা ১ম পত্র প্রবাস বন্ধু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রবাস বন্ধু · সৃজনশীল
আবদুর রহমান লেখকের দিকে ফ্যালফ্যাল করে তাকাল কেন? ব্যাখ্যা করো।
উত্তর