আবদুর রহমান তার গোঁফ কামিয়ে ফেলার কথা বলেছিল কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আবদুর রহমান তার বক্তব্যকে বিশ্বাসযোগ্য করার জন্য গোঁফ কামিয়ে ফেলার কথা বলেছিল। আবদুর রহমানের জন্মভূমি হলো উত্তর আফগানিস্তানের পানশির প্রদেশ। সেখানে প্রচন্ড শীত পড়ে। সাদা বরফের ওপর সেখানে সূর্য ওঠে। ধুলা-বালিমুক্ত সুন্দর পরিবেশ সবাইকে মুগ্ধ করে। যেখানে গেলে মানুষের পরিপাক ক্ষমতা বৃদ্ধি পায়। আবদুর রহমানের মতে তখন একটা আস্ত দুম্বা খাওয়া যায়। আর এ বিষয়গুলো সে লেখককে বিশ্বাস করাতে চায়। নিজের কথাগুলোকে বিশ্বাসযোগ্য করার দৃঢ় প্রত্যয় নিয়ে সে বলে, আমার কথা সত্যি না হলে আমি গোঁফ কামিয়ে ফেলব।
SSC বাংলা ১ম পত্র প্রবাস বন্ধু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রবাস বন্ধু · সৃজনশীল
আবদুর রহমান তার গোঁফ কামিয়ে ফেলার কথা বলেছিল কেন? ব্যাখ্যা করো।
উত্তর