শেয়ারFacebookWhatsApp

ইমরান সাহেবের আচরণে মহানবি (সঃ) এর জীবনের কোন গুরুত্বপূর্ণ আদর্শ ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।

উত্তর: ইমরান সাহেবের আচরণে মহানবি (সা.)-এর জীবনের 'ক্ষমা' করার গুরুত্বপূর্ণ আদর্শ ফুটে উঠেছে। মদিনায় অনুকূল পরিবেশ পাওয়ায় ইসলামের প্রচার ও প্রসার খুব দ্রুত ঘটতে লাগল। ষষ্ঠ হিজরিতে মক্কার কুরাইশরা মহানবি হযরত মুহাম্মাদ (সা.) ও মুসলমানদের সাথে হুদায়বিয়ার সন্ধি করে। কুরাইশরা সন্ধির শর্ত ভঙ্গ করলে রাসুল (সা.) ৬৩০ খ্রিষ্টাব্দে ১০০০০ (দশ হাজার) মুসলিম নিয়ে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। মক্কার অদূরে হযরত মুহাম্মাদ (সা.) তাঁবু স্থাপন করেন। কুরাইশরা মুসলিমদের এ বাহিনী দেখে ভীতসন্ত্রস্ত হলো। তারা কোনো প্রকার বাধা দেওয়ার সাহস করল না। বিনা রক্তপাতে ও বিনা বাধায় মুসলিম বাহিনী মক্কা বিজয় করল। মক্কা বিজয়ের পর মহানবি হযরত মুহাম্মাদ (সা.) সাধারণ ক্ষমা ঘোষণা করে বললেন, 'আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।' সে সময়ে তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানসহ সকলকে হাতের নাগালে পেয়েও যেভাবে ক্ষমা করে দিয়েছেন মানবতার ইতিহাসে তা বিরল। ভুল বুঝতে পারার পর আমাদের শত্রুরা অনুতপ্ত হলে আমরাও তাদের বিনা শর্তে ক্ষমা করে দেব। ক্ষমা একটি মহৎ গুণ। উদ্দীপকে ইমরান সাহেবকে তার প্রতিবেশী সালমান সাহেব মারাত্মকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। কিছুদিন পর ইমরান সাহেব প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েও তিনি সালমান সাহেবকে ক্ষমা করে দেন। যা মহানবি (সা.)-এর আদর্শের সাথে পুরোপুরি মিল পরিলক্ষিত হয়। সুতরাং মহানবি (সা.)-এর আদর্শ সত্যিই বিরল।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল

ইমরান সাহেবের আচরণে মহানবি (সঃ) এর জীবনের কোন গুরুত্বপূর্ণ আদর্শ ফু…

উদ্দীপক

জাহাঙ্গীর ও ইমরান দুই ভাই। জাহাঙ্গীর সাহেবের জন্মের পূর্বে পিতা মারা যান। তিনি তার চাচার অধীনে লালিত পালিত হন। চাচার সংসারে অভাব থাকায় তিনি চাচার কাজে সাহায্য করতেন। জনাব ইমরান সাহেবকে তার প্রতিবেশী সালমান সাহেব মারাত্মকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। কিছুদিন পর ইমরান সাহেব প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েও তিনি সালমান সাহেবকে ক্ষমা করে দেন।

Barisal · 2023

উত্তর

মহানবি (সা.)-এর আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবি ও রাসুলদের শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। তাই সে যগকে আইয়্যামে জাহিলিয়্যা বলে।

উত্তর

হিলফুল ফুযুল গঠনের মূল উদ্দেশ্য হলো তৎকালীন অশান্ত আরব সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। মহানবি (সা.) হারবুল ফিজারের বিভীষিকা প্রত্যক্ষ করে ভীষণ ব্যথিত হন। তাই যুদ্ধমুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে হিলফুল ফুযুল গঠন করেন। এ সংঘের উদ্দেশ্য ছিল- ১. আর্তের সেবা করা, ২. অত্যাচারীদের প্রতিরোধ করা ও অত্যাচারিতকে সাহায্য করা ৩. শান্তি-শৃঙ্খলা প্রতিরক্ষা করা এবং ৪. গোত্রে গোত্রে শাস্তি-সম্প্রীতি বজায় রাখা।

উত্তর

জাহাঙ্গীর সাহেবের জন্ম ও শৈশবের সাথে মহামানব হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের মিল পরিলক্ষিত হয়। জন্মের পর মহানবি হযরত মুহাম্মদ (সা.) ধাত্রী মা হালিমার ঘরে লালিত-পালিত হন। হালিমা বনু সাদ গোত্রের লোক ছিলেন। আর বনু সাদ গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলত। ফলে মহানবি হযরত মুহাম্মদ (সা.)ও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশবকাল থেকে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর মাঝে ন্যায় ও ইনসাফের নজির দেখা যায়। তিনি ধাত্রী হালিমার একটি স্তন পান করতেন অন্যটি তাঁর দুধভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমা মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে পাঁচ বছর লালন-পালন করে তাঁর মা আমিনার নিকট রেখে যান। তাঁর বয়স যখন ছয় বছর তখন তাঁর মাতা ইন্তিকাল করেন। প্রিয়নবি (সা.) অসহায় হয়ে পড়লে তাঁর লালন-পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। আর আট বছর বয়সে তাঁর দাদাও মারা যান। এরপর লালন-পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব। যা জাহাঙ্গীর সাহেবের জীবনের সাথে মিল পাওয়া যায়। উদ্দীপকে জাহাঙ্গীর সাহেবের জন্মের পূর্বে পিতা মারা যান। তিনি তার চাচার অধীনে লালিত পালিত হন। চাচার সংসারে অভাব থাকায় তিনি চাচার কাজে সাহায্য করেন। যা মহানবি (সা.)-এর জীবনীর সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

ইমরান সাহেবের আচরণে মহানবি (সা.)-এর জীবনের 'ক্ষমা' করার গুরুত্বপূর্ণ আদর্শ ফুটে উঠেছে। মদিনায় অনুকূল পরিবেশ পাওয়ায় ইসলামের প্রচার ও প্রসার খুব দ্রুত ঘটতে লাগল। ষষ্ঠ হিজরিতে মক্কার কুরাইশরা মহানবি হযরত মুহাম্মাদ (সা.) ও মুসলমানদের সাথে হুদায়বিয়ার সন্ধি করে। কুরাইশরা সন্ধির শর্ত ভঙ্গ করলে রাসুল (সা.) ৬৩০ খ্রিষ্টাব্দে ১০০০০ (দশ হাজার) মুসলিম নিয়ে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। মক্কার অদূরে হযরত মুহাম্মাদ (সা.) তাঁবু স্থাপন করেন। কুরাইশরা মুসলিমদের এ বাহিনী দেখে ভীতসন্ত্রস্ত হলো। তারা কোনো প্রকার বাধা দেওয়ার সাহস করল না। বিনা রক্তপাতে ও বিনা বাধায় মুসলিম বাহিনী মক্কা বিজয় করল। মক্কা বিজয়ের পর মহানবি হযরত মুহাম্মাদ (সা.) সাধারণ ক্ষমা ঘোষণা করে বললেন, 'আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।' সে সময়ে তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানসহ সকলকে হাতের নাগালে পেয়েও যেভাবে ক্ষমা করে দিয়েছেন মানবতার ইতিহাসে তা বিরল। ভুল বুঝতে পারার পর আমাদের শত্রুরা অনুতপ্ত হলে আমরাও তাদের বিনা শর্তে ক্ষমা করে দেব। ক্ষমা একটি মহৎ গুণ। উদ্দীপকে ইমরান সাহেবকে তার প্রতিবেশী সালমান সাহেব মারাত্মকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। কিছুদিন পর ইমরান সাহেব প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েও তিনি সালমান সাহেবকে ক্ষমা করে দেন। যা মহানবি (সা.)-এর আদর্শের সাথে পুরোপুরি মিল পরিলক্ষিত হয়। সুতরাং মহানবি (সা.)-এর আদর্শ সত্যিই বিরল।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।