ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: বিদায় হজের ভাষণের গুরুত্ব অপরিসীম। উক্ত ভাষণের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা ঘোষণা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও মানবতার মুক্তির দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এটি ছিল সর্বশেষ নবি মুহাম্মদ (স.)-এর সর্বশেষ ভাষণ। তাই উক্ত ভাষণের গুরুত্ব অপরিসীম। বিদায় হজের ভাষণের মূল বক্তব্য হলো- ১. তাওহিদ: আল্লাহ এক তাঁর সাথে কাউকে শরিক করো না। ২. মানবিকতা: জাতি বর্ণ নির্বিশেষে সবাই ভাই ভাই। বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত। শ্রেষ্ঠত্বের মাপকাটি হলো আল্লাহভীতি। ৩. হক বা অধিকার আদায়: নারী ও দাসদাসীর অধিকার রক্ষা করা, আমানত রক্ষার পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়। ৪. কুরআন-সুন্নাহ: এ দুটিকে আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর