ইমাম সাহেব কোন সাহাবির জীবনী আলোচনা করেন তা চিহ্নিত করে ইসলামের খেদমতে তার অবদান ব্যাখ্যা কর।
উত্তর: ইমাম সাহেব হযরত আবু বকর (রা) এর জীবনী আলোচনা করেন। ইসলামের খেদমতে যার অবদান অপরিসীম। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা) ছোটবেলা থেকেই রাসুল (সা.)-এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ৬৩২ খ্রিষ্টাব্দে রাসুল (সা.)-এর ওফাতের পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করে তিনি জনসাধারণের উদ্দেশ্যে একটি ভাষণ দেন। এ সম্পর্কেই ইমাম সাহেবের বক্তব্য অনুরণিত হয়েছে। উদ্দীপকে ইমাম সাহেব আলোচনায় বলেন, আমাদের নবি (সা.)-এর এমন একজন সাথি ছিলেন যিনি ইসলামের জন্য অকাতরে সবকিছু বিলিয়ে দিতেন। আল্লাহর রাস্তায় জিহাদ করতে সাহায্যের প্রয়োজন হলে তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর নবির হাতে তুলে দেন। যা হযরত আবু বকর (রা)-কে নির্দেশ করে। হযরত আবু বকর (রা) ৫৭৩ খ্রিষ্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তায়িম গোত্রে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিলো আব্দুল্লাহ। তিনি রাসুল (সা.)-এর মিরাজের ঘটনা শোনামাত্র নিঃসংকোচে বিশ্বাস করায় রাসুল (সা.) তাকে সিদ্দিক বা (মহাসত্যবাদী) উপাধি দেন। এছাড়া তাবুক যুদ্ধের সময় তার সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় ইসলামের কল্যাণে ব্যয় করার জন্য রাসুল (সা.) তাকে আতিক বা (অধিক দানশীল) উপাধি দেন। বয়স্ক পুরুষদের মধ্যে হযরত আবু বকর (রা) প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ছিলেন রাসুল (সা.)-এর হিজরতের একমাত্র সঙ্গী। খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর তিনি জনকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে ভাষণ প্রদান করেন তা অবিস্মরণীয়। তিনি যাকাত অস্বীকারকারী এবং ভণ্ড নবিদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম সমুন্নত করেন। ইয়ামামার যুদ্ধে বহু কুরআনের হাফেজ শহিদ হলে তিনি উমর (রা)-এর পরামর্শে কুরআন শরিফ সংকলন করেন। এসব কারণে আবু বকর (রা)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। সুতরাং ইসলামের খেদমতে হযরত আবু বকর (রা)-এর অবদান অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
ইমাম সাহেব কোন সাহাবির জীবনী আলোচনা করেন তা চিহ্নিত করে ইসলামের খেদ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর