দৃশ্যপট ২-এ যে খলিফার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা চিহ্নিতপূর্বক মুনাজের কর্মকাণ্ডটি মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যপট ২-এ খলিফা হযরত আলি (রা)-এর চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। হযরত আলি (রা) ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি মহানবি (স)-এর চাচা আবু তালিবের পুত্র তথা চাচাত ভাই এবং জামাতা ছিলেন। তিনি কষ্ট করে জীবন পরিচালনা করতেন। খলিফা হয়েও তিনি অত্যন্ত সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। দৃশ্যপট ২-এ তার এ দৃষ্টান্তেরই ইঙ্গিত পাওয়া যায়। দৃশ্যপট ২ এ দেখা যায়, মুনাজ একজন দরিদ্র যুবক। তার আচার-ব্যবহারে মুগ্ধ হয়ে তার চাচা নিজের মেয়েকে মুনাজের সাথে বিবাহ দেন। মুনাজ ও তার স্ত্রী মিলে সংসারের সকল কাজ সম্পন্ন করেন। মুনাজ কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। অনুরূপভাবে অর্থকড়িহীন হযরত আলি (রা)-এর গুণে মুগ্ধ হয়ে মুহাম্মদ (স) নিজের মেয়ে ফাতিমাকে তার সাথে বিবাহ দেন। জীবিকার তাগিদে হযরত আলি (রা) কঠোর পরিশ্রম করতেন। নিজ হাতে কাজ করে উপার্জন করতেন। কখনো না খেয়ে থাকতেন। তবুও আক্ষেপ করতেন না। তার স্ত্রী রাসুলল্লাহ (স)-এর আদরের কন্যা হযরত ফাতিমা (রা) নিজ হাতে জাঁতা পিষে গম গুঁড়ো করতেন ও রুটি তৈরি করতেন। মুসলিম জাহানের খলিফা হওয়ার পরও তিনি বাসায় কোনো কাজের লোক রাখেননি। উপরের আলোচনা থেকে বলা যায়, দৃশ্যপট ২-এর মুনাজ ও হযরত আলি (রা)-এর চারিত্রিক বৈশিষ্ট্য একই সূত্রেগাঁথা, যা আমাদের জন্য একটি অনুকরণীয় আদর্শ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
দৃশ্যপট ২-এ যে খলিফার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা চিহ্নি…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর