ইমাম গাযালি (র)-কে 'হুজ্জাতুল ইসলাম' কেন বলা হয়?
উত্তর: ইসলামি দর্শন ও শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইমাম গাযালি (র)-কে হুজ্জাতুল ইসলাম বা ইসলামের দলিল বলা হয়। ইমাম গাযালি (র) প্রামাণ্য ও যুক্তিপূর্ণ দলিলের মাধ্যমে ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা করেন। মানুষের আধ্যাত্মিক ও আত্মিক উন্নতির জন্য নৈতিক শিক্ষার গুরুত্ব তিনি তার লেখনিতে তুলে ধরেন। তিনি ইসলামি দর্শন ও সুফিবাদকে প্রতিষ্ঠিত করেছেন এবং এ বিষয়ে বিভিন্ন গ্রন্থও রচনা করেছেন। তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ হলো 'ইহইয়াউ উলুমিদ দীন' বা ধর্মীয় বিজ্ঞানের পুনর্জীবন। আর এসব কারণেই ইমাম গাযালি (র)-কে হুজ্জাতুল ইসলাম বা ইসলামের দলিল বলা হয়।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
ইমাম গাযালি (র)-কে 'হুজ্জাতুল ইসলাম' কেন বলা হয়?
উত্তর