শেয়ারFacebookWhatsApp

জনাব জাকির যে মনীষীর কথা উল্লেখ করেছেন, তার পরিচয় উল্লেখপূর্বক হাদিসশাস্ত্রে তার অবদান মূল্যায়ন করো।

উত্তর: জনাব জাকির যে মনীষীর কথা উল্লেখ করেছেন তিনি হলেন ইমাম বুখারি (র)। হাদিস শাস্ত্রে অবদানের কারণে যে মনীষী সর্বোচ্চ আসন দখল করে আছেন তিনি হলেন ইমাম বুখারি (র)। হাদিস শাস্ত্রে অনন্য ভূমিকার কারণে তাকে হাদিস বর্ণনায় মুহাদ্দিসদের নেতা বলা হয়। জনাব জাকিরের কথায় এ মনীষীর প্রতি ইঙ্গিত রয়েছে। জনাব জাকির যার কথা বলেছেন তিনি সাত বছরেরও কম বয়সে কুরআন হিফজ করেন। তিনি পরবর্তী সময়ে হাদিস শাস্ত্রে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। তিনি স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন। ইমাম বুখারি (র) সম্পর্কেই একথাগুলো সত্য। কারণ তিনি ছয় বছর বয়সে কুরআন হিফজ করেন। স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন বলে তিনি কোনো রাজা-বাদশার দরবারে যেতেন না। তিনি একাধারে ছয় বছর হাদিস বিষয়ে জ্ঞান লাভ করার পর হাদিস সংগ্রহ করার জন্য কুফা, বাগদাদ, বসরা ইত্যাদি স্থানে যান। এভাবে দীর্ঘ ষোলো বছর জ্ঞান সাধনায় ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে ৭২৭৫টি হাদিস বুখারি শরীফে লিপিবদ্ধ করেন। প্রত্যেক হাদিস লেখার পূর্বে তিনি ওযু ও গোসল করে দুই রাকআত নফল নামায পড়তেন। তারপর ইস্তেখারা করতেন। বিশুদ্ধ মনে হলে সেই হাদিস লিখতেন। হাদিস বিশারদ ও উলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে, পৃথিবীতে আল-কুরআনের পর বুখারি শরিফই হলো সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। ৯০ হাজার ছাত্র ইমাম বুখারি (র) এর কাছে হাদিস শিখেছেন। উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়, জনাব জাকিরের বক্তব্যে ইমাম বুখারি (র)-এর কথা প্রকাশিত হয়েছে, হাদিস শাস্ত্রে যিনি অসামান্য অবদান রাখেন।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল

জনাব জাকির যে মনীষীর কথা উল্লেখ করেছেন, তার পরিচয় উল্লেখপূর্বক হাদি…

উদ্দীপক

মাত্র সাত বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করায় হাসিবকে তার প্রতিষ্ঠানে সংবর্ধনা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আবদুল্লাহ তার বক্তব্যে একজন মুসলিম মনীষীর কথা উল্লেখ করলেন, যিনি হাসিবের মতো বয়সে পবিত্র কুরআন হিফজ করে পরবর্তী সময়ে তাফসির ও ইতিহাসশাস্ত্রে দুটি প্রসিদ্ধ গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেছেন। অভিভাবক হিসেবে বক্তব্য দিতে গিয়ে হাসিবের পিতা জনাব জাকির বলেন, আমার ছেলের চেয়েও 'কম বয়সে পবিত্র কুরআন হিফজ করেছেন এমন একজন মনীষীর নাম আমি জানি, যিনি পরবর্তী সময়ে হাদিসশাস্ত্রে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন। তিনি স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন।

Comilla · 2020

উত্তর

ড. আবদুল্লাহ ইবনে জারির আত-তাবারি (র)-এর প্রতি ইঙ্গিত করেছেন। বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের অবদানের কথা মানব ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। যেসব মনীষী এসব অবদান রাখেন ইবনে জারির আত-তাবারি (র) তাদের অন্যতম। উদ্দীপকের ড. আবদুল্লাহ তার কথাই তুলে ধরেছেন। ড. আবদুল্লাহ যার কথা বলেছেন তিনি সাত বছর বয়সে কুরআন হিফজ করেন। পরবর্তী সময়ে তিনি তাফসির ও ইতিহাস শাস্ত্রে দুটি প্রসিদ্ধ গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেন। ইবনে জারির সম্পর্কেই একথা সমর্থনযোগ্য। কারণ তিনিই সাত বছর বয়সে কুরআন মুখস্থ করেন। তিনি একজন বিখ্যাত মুফাসসির ও আরব ঐতিহাসিক ছিলেন। পাশাপাশি পবিত্র কুরআনের বিশুদ্ধ তাফসির করেন। তাফসির গ্রন্থটির নাম 'জামিউল বায়ান আন তাবিলি আয়িল কুরআন'। এ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য। কারণ ইবনে জারির প্রচুর হাদিস সংগ্রহ করেন এবং এর আলোকে তাফসিরটি প্রণয়ন করেন। পাশ্চাত্য পণ্ডিতদের কাছে ঐতিহাসিক এবং সমালোচনামূলক গবেষণার জন্য এ তাফসির গ্রন্থটি বিশেষভাবে সমাদৃত। এছাড়া তিনি ইতিহাস বিষয়ে লেখেন 'তারিখ আর-রাসুল ওয়াল মুলুক' গ্রন্থটি। সুতরাং বোঝা যায়, ড. আবদুল্লাহ ইবনে জারির আত-তাবারি (র)-এর প্রতি নির্দেশ করেছেন।

উত্তর

জনাব জাকির যে মনীষীর কথা উল্লেখ করেছেন তিনি হলেন ইমাম বুখারি (র)। হাদিস শাস্ত্রে অবদানের কারণে যে মনীষী সর্বোচ্চ আসন দখল করে আছেন তিনি হলেন ইমাম বুখারি (র)। হাদিস শাস্ত্রে অনন্য ভূমিকার কারণে তাকে হাদিস বর্ণনায় মুহাদ্দিসদের নেতা বলা হয়। জনাব জাকিরের কথায় এ মনীষীর প্রতি ইঙ্গিত রয়েছে। জনাব জাকির যার কথা বলেছেন তিনি সাত বছরেরও কম বয়সে কুরআন হিফজ করেন। তিনি পরবর্তী সময়ে হাদিস শাস্ত্রে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। তিনি স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন। ইমাম বুখারি (র) সম্পর্কেই একথাগুলো সত্য। কারণ তিনি ছয় বছর বয়সে কুরআন হিফজ করেন। স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন বলে তিনি কোনো রাজা-বাদশার দরবারে যেতেন না। তিনি একাধারে ছয় বছর হাদিস বিষয়ে জ্ঞান লাভ করার পর হাদিস সংগ্রহ করার জন্য কুফা, বাগদাদ, বসরা ইত্যাদি স্থানে যান। এভাবে দীর্ঘ ষোলো বছর জ্ঞান সাধনায় ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে ৭২৭৫টি হাদিস বুখারি শরীফে লিপিবদ্ধ করেন। প্রত্যেক হাদিস লেখার পূর্বে তিনি ওযু ও গোসল করে দুই রাকআত নফল নামায পড়তেন। তারপর ইস্তেখারা করতেন। বিশুদ্ধ মনে হলে সেই হাদিস লিখতেন। হাদিস বিশারদ ও উলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে, পৃথিবীতে আল-কুরআনের পর বুখারি শরিফই হলো সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। ৯০ হাজার ছাত্র ইমাম বুখারি (র) এর কাছে হাদিস শিখেছেন। উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়, জনাব জাকিরের বক্তব্যে ইমাম বুখারি (র)-এর কথা প্রকাশিত হয়েছে, হাদিস শাস্ত্রে যিনি অসামান্য অবদান রাখেন।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।