'দ্বিতীয় খলিফার শাসনকাল ছিল জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত।' ব্যাখ্যা করো।
উত্তর: দ্বিতীয় খলিফা অর্থাৎ উমর (রা)-এর শাসনামল ছিল জবাবদিহিতার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। হযরত উমর (রা) জুমুআর সময় জনসাধারণের জন্য শাসকের বিরুদ্ধে অভিযোগ করার ব্যবস্থা করেন। এরই প্রেক্ষিতে এক লোক খলিফার বিরুদ্ধে অভিযোগ করল- বায়তুলমাল থেকে প্রাপ্ত কাপড় থেকে কারও পুরো একটি জামা হয়নি। অথচ খলিফার জামা কীভাবে হলো? খলিফার পক্ষ থেকে তার ছেলে জবাব দিলেন- আমার অংশটুকু বাবাকে দিয়েছি। এতে তার পুরো জামা হয়েছে। জবাবদিহিতামূলক শাসনের এমন ইতিহাস পৃথিবীতে বিরল।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
'দ্বিতীয় খলিফার শাসনকাল ছিল জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত।' ব্যাখ্যা করো।
উত্তর