জসিমের কাজটি চিহ্নিতপূর্বক তার ব্যাপারে জামিলার মন্তব্যের যথার্থ মূল্যায়ন করো।
উত্তর: জসিমের কাজে সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ প্রদানের গুণটি প্রকাশ পেয়েছে। আর এ সম্পর্কে জামিলার মন্তব্য এ গুণটির সামাজিক গুরুত্বকে প্রতিনিধিত্ব করে। সৎকাজের আদেশ বলতে কাউকে কোনোরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশ দেওয়াকে বোঝায়। আর অসৎ কাজে নিষেধ হলো যাবতীয় অন্যায়, অশ্লীল ও খারাপ কাজ থেকে কাউকে বিরত রাখা। আর এ বিরত রাখা শক্তি-সামর্থের মাধ্যমে হতে পারে আবার মৌখিক নিষেধাজ্ঞার মাধ্যমেও হতে পারে। যা জসিমের মধ্যেও পরিলক্ষিত হয়। উদ্দীপকের জসিম মানুষকে কল্যাণমূলক কাজের পরামর্শ দেয় এবং তার ভগ্নিপতিকে তার বোনের সাথে দুর্ব্যবহার বন্ধের জন্য বলে। তার এ কাজে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার গুণটি ফুটে ওঠে। আর এ সম্পর্কে জামিলা বলে, আমার ভাইয়ের মতো সবাই যদি এ দায়িত্ব পালন করতো, তবে সমাজের মানুষ ধ্বংস হতে বাঁচতে পারতো। তার এ মন্তব্যে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার সামাজিক গুরুত্ব প্রকাশ পেয়েছে। প্রকৃতপক্ষে ইসলামি সমাজব্যবস্থা সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ প্রদানের ওপরই প্রতিষ্ঠিত। এটির কারণে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। সমাজে ন্যায় বিচার ও সৎ কার্যাবলির প্রসার ঘটে। অন্যথায় সমাজে বিভিন্ন ধরনের সামাজিক অনাচারমূলক কাজ যেমন- চুরি, ডাকাতি, সন্ত্রাসবাদ, অশ্লীলতা, নির্যাতন প্রভৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে সমাজ এক সময় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়। তাই মানবসমাজ রক্ষার স্বার্থে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার গুরুত্ব অপরিসীম। পরিশেষে বলা যায়, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ মানবসমাজকে ধ্বংস থেকে বিরত রাখে। তাই সবার উচিত সমাজে ব্যাপকভাবে এটির প্রচলন ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করা এবং সমাজকে নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা করা।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জসিমের কাজটি চিহ্নিতপূর্বক তার ব্যাপারে জামিলার মন্তব্যের যথার্থ মূ…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর