সাম্প্রদায়িক সম্প্রীতি প্রয়োজন কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: দেশে শান্তি প্রতিষ্ঠা ও উন্নতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রয়োজন। সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এটি মানুষের মধ্যে ধৈর্য, শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের একত্রে বসবাসের ফলে দেশ ও জাতি উন্নতির শীর্ষে আরোহণ করে। পক্ষান্তরে, সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে দেশের শান্তি বিনষ্ট হয়, উন্নতি বাধাগ্রস্ত হয়, এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও হুকমির সম্মুখীন হয়। আর এজন্যই দেশের সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রয়োজন কেন? বুঝিয়ে লেখো।
উত্তর