মুরাদ সাহেবের কর্মকাণ্ড কোন মনীষীকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: মুরাদ সাহেবের কর্মকাণ্ড মুসলিম মনীষী জাবির ইবনে হাইয়ানকে স্মরণ করিয়ে দেয়। মুসলমানগণ শুধু সাধারণ শিক্ষায় নয়, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায়ও তারা সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। এ প্রচেষ্টা ও অবদানের ওপর ভিত্তি করে মুসলমানগণ এক সময়ে সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছেন। আর এ নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাবির ইবনে হাইয়ান। মুরাদ সাহেবের কর্মকাণ্ডেও এ মুসলিম মনীষীর প্রতিফলন লক্ষণীয়। বিজ্ঞানের শিক্ষক মুরাদ সাহেব পরিস্রবণ, দ্রবণ, ভস্মীকরণ ইত্যাদি বিষয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করে নিজ দেশে সফলতার স্বাক্ষর বহন করেন। এ থেকে বোঝা যায়, মুরাদ সাহেব জাবির ইবনে হাইয়ানের কর্মকাণ্ডকে ধারণ করেছেন। কেননা রসায়ন ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যথা: পরিস্রবণ, দ্রবণ, ভস্মীকরণ, বাষ্পীকরণ, গলানো প্রভৃতি তারই আবিষ্কার। এ ছাড়া তিনি তার লেখায় ধাতুর শোধন, তরলীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার মরিচা রোধক বার্নিশ, চুলের কলপ, লেখার কালি ও কাচ তৈরি প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব আবিষ্কারের ফলে রসায়নশাস্ত্র বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠা পায়। এজন্য তাকে রসায়ন শাস্ত্রের জনকও বলা হয়। তাই বলা যায়, মুরাদ সাহেবের কর্মকাণ্ডে জাবির ইবনে হাইয়ানের কর্মকাণ্ডের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
মুরাদ সাহেবের কর্মকাণ্ড কোন মনীষীকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর