'পবিত্রতা ইমানের অর্ধেক'- হাদিসটি ব্যাখ্যা করো।
উত্তর: পবিত্রতা ছাড়া ইবাদত কবুল না' হওয়ায় রাসুল (স) পবিত্রতাকে ইমানের অর্ধেক বলে ঘোষণা করেছেন। প্রত্যেক মুসলমানের প্রথম ও প্রধান দায়িত্ব হলো আল্লাহর প্রতি ইমান আন্য। ইমান আনার পর আল্লাহর ইবাদত করা প্রত্যেকের দায়িত্ব। কিন্তু পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। সালাত আদায়ের জন্য মানুষের শরীর, পোশাক ও সালাতের স্থান পরিষ্কার ও পবিত্র হতে হয়। এগুলো নাপাক থাকলে সালাত কবুল হয় না। তাই পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই রাসুল (স) বলেন "পবিত্রতা ইমানের অর্ধেক"।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
'পবিত্রতা ইমানের অর্ধেক'- হাদিসটি ব্যাখ্যা করো।
উত্তর