জনাব মানিকের জীবনযাপন পদ্ধতি খুলাফায়ে রাশেদিনের জীবনাদর্শের আলোকে চিহ্নিত করে বিশ্লেষণ করো।'
উত্তর: জনাব মানিকের জীবনযাপন পদ্ধতি খুলাফায়ে রাশেদিনের সর্বশেষ খলিফা হযরত আলি (রা)-এর জীবনাদর্শের সাথে সংগতিপূর্ণ। রাসুল (স)-এর ইন্তিকালের পর যে চার খলিফা তাঁর আদর্শ মোতাবেক ইসলামি রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করেছেন তাঁরাই খুলাফায়ে রাশেদিন। আর চার জন খলিফার মধ্যে সর্বশেষ ছিলেন হযরত আলি (রা)। যিনি মুসলিম জাহানের খলিফা হয়ে অত্যন্ত সহজ-সরল অনাড়ম্বরপূর্ণ জীবন পরিচালনা করতেন। উদ্দীপকের জনাব মানিকের জীবনেও এর প্রতিফলন লক্ষণীয়। উদ্দীপকের জনাব মানিক উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পরেও সাধারণ মানুষের মত জীবনযাপন করেন। নিজের কাজ নিজ হাতে সম্পাদন করেন। অনুরূপভাবে হযরত আলি (রা) অনাড়ম্বর ও সহজ-সরল জীবনযাপন করতেন। নিজ হাতে কাজ করে উপার্জন করতেন। কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। কখনো না খেয়ে থাকতেন। তবুও আক্ষেপ করতেন না। বাসায় কোনো কাজের লোক ছিল না। তার স্ত্রী রাসুলুল্লাহ (স)-এর আদরের কন্যা হযরত ফাতিমা (রা) নিজ হাতে- জাঁতা পিষে গম গুঁড়ো করতেন ও রুটি তৈরি করতেন। মুসলিম জাহানের খলিফা হওয়ার পরও হযরত আলি (রা) বাসায় কোনো কাজের লোক রাখেননি। উপরের আলোচনা থেকে বলা যায় সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনের ক্ষেত্রে জনাব মানিক ও হযরত আলি (রা)-এর জীবন পদ্ধতি একই সূত্রে গাঁথা।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব মানিকের জীবনযাপন পদ্ধতি খুলাফায়ে রাশেদিনের জীবনাদর্শের আলোকে চ…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর