জনাব আশরাফ সাহেবের কর্মকাণ্ডের সাথে যে খলিফার আদর্শের মিল রয়েছে তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
উত্তর: জনাব আশরাফ সাহেবের কাজ হযরত উমর (রা)-এর কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর (রা)। তাঁর চরিত্রে অসাধারণ বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছিল। এর মধ্যে মানবতাবোধ ও প্রজাবাৎসল্য বৈশিষ্ট্য দুটির প্রতিফলন ঘটেছে উদ্দীপকের আশরাফ সাহেবের মধ্যে। আশরাফ সাহেব একজন বৃদ্ধলোককে রাস্তার মোড়ে শীতের কষ্টে ভুগতে দেখেন। তিনি বাড়ি এসে বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের জন্য শীতবস্ত্র সংগ্রহ করে তাদের মধ্যে বিতরণ করেন। হযরত উমর (রা)ও এমন জনদরদি ছিলেন। জনসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা নিয়ে তিনি তাঁবুতে দিয়ে আসেন। হযরত উমর (রা) ছিলেন ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক। মদপানের অপরাধে তিনি নিজের ছেলেকে কঠিন শাস্তি দিয়েছিলেন। উমর (রা) ছিলেন গণতন্ত্রমনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করতেন। তাদের মতামতের প্রতি গুরুত্বারোপ করতেন। তিনি সত্য ও মিথ্যার ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকতেন। রাষ্ট্রের সব অধিবাসীর খোঁজ-খবর রাখার জন্য তিনি পুলিশ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন। কৃষি কাজের উন্নয়নের জন্য খাল খনন করেন। উপরের আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের আশরাফ সাহেবের কাজ হযরত উমর (রা)-এর কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। এ মহান শাসক চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে অনুসরণীয় আদর্শ স্থাপন করেছেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব আশরাফ সাহেবের কর্মকাণ্ডের সাথে যে খলিফার আদর্শের মিল রয়েছে তার…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর