শেয়ারFacebookWhatsApp

জনাব জলিলের বক্তব্যে কোন মহামনীষীকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব জলিলের বক্তব্যে মহামনীষী ইবনে সিনাকে ইঙ্গিত করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে একটি অনন্য নাম হলো ইবনে সিনা। তিনি দশ বছর বয়সে কুরআন হিফজ করেন। তিনি মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। জনাব জলিলের বক্তব্য এ মহান ব্যক্তির প্রতিই নির্দেশ করে। জনাব জলিল মধ্যযুগের এমন একজন কুরআনে হাফিজের কথা বলেন যিনি চিকিৎসাক্ষেত্রে অসাধারণ অবদান রাখেন। আর এ অবদানের জন্য তাকে চিকিৎসাশাস্ত্রের বিশেষ করে শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। ইবনে সিনার ক্ষেত্রেই এ তথ্যগুলো প্রযোজ্য। কারণ তার রচিত 'আল-কানুন ফিত-তিব্ব' চিকিৎসাশাস্ত্রের একটি অমর গ্রন্থ। চিকিৎসাশাস্ত্রে এর সমপর্যায়ের কোনো গ্রন্থ আজও দেখা যায় না। এতে চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ রয়েছে। চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসাপ্রণালি এবং শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। সুতরাং বলা যায়, জলিলের বক্তব্য ইবনে সিনার প্রতিই ইঙ্গিত করে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল

জনাব জলিলের বক্তব্যে কোন মহামনীষীকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জালালপুরে বাসের ধাক্কায় একটি রিকশা উল্টে গেলে আরোহী ও রিকশাওয়ালা মারাত্মকভাবে আহত হন। ডাক্তার সুজন তাদের কেটে যাওয়া হাত-পা সেলাই করেন। জনাব জলিল বলেন, মধ্যযুগের একজন কুরআনে হাফিজকে চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য চিকিৎসা শাস্ত্রের বিশেষ করে শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। অপরদিকে একজন কাপড় ব্যবসায়ী তাফসির, হাদিস ও ফিকাহশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে জগতময় খ্যাতি অর্জন করেন। ইতিহাসের শিক্ষক জনাব কালাম বলেন, আল্লাহভীরু এ যুগশ্রেষ্ঠ আলেমকে বিষ প্রয়োগে হত্যা করা হয়।

Dhaka · 2019

উত্তর

আস-সাবউল মুআল্লাকাত হলো প্রাক-ইসলামি আরবে অনুষ্ঠিত উকাজ মেলায় স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত সেরা সাতটি কবিতা।

উত্তর

আলোচ্য উক্তিটি বুহায়রা নামের এক পাদ্রির। মহানবি (স) সম্পর্কে তিনি এ উক্তিটি করেন। হযরত মুহাম্মদ (স) ১২ বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাচার সাথে সিরিয়া যান। যাত্রাপথে বুহায়রা নামের এক পাদ্রির সাথে তাদের দেখা হয়। এ পাদ্রি মুহাম্মদ (স)-কে অসাধারণ বালক বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, তিনি মুহাম্মদ (স)-এর মধ্যে শেষ নবির লক্ষণ দেখতে পেয়েছিলেন। এজন্যই তিনি মহানবি (স) সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন, 'এ বালকই হবেন শেষ নবি'।

উত্তর

জনাব জলিলের বক্তব্যে মহামনীষী ইবনে সিনাকে ইঙ্গিত করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে একটি অনন্য নাম হলো ইবনে সিনা। তিনি দশ বছর বয়সে কুরআন হিফজ করেন। তিনি মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। জনাব জলিলের বক্তব্য এ মহান ব্যক্তির প্রতিই নির্দেশ করে। জনাব জলিল মধ্যযুগের এমন একজন কুরআনে হাফিজের কথা বলেন যিনি চিকিৎসাক্ষেত্রে অসাধারণ অবদান রাখেন। আর এ অবদানের জন্য তাকে চিকিৎসাশাস্ত্রের বিশেষ করে শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। ইবনে সিনার ক্ষেত্রেই এ তথ্যগুলো প্রযোজ্য। কারণ তার রচিত 'আল-কানুন ফিত-তিব্ব' চিকিৎসাশাস্ত্রের একটি অমর গ্রন্থ। চিকিৎসাশাস্ত্রে এর সমপর্যায়ের কোনো গ্রন্থ আজও দেখা যায় না। এতে চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ রয়েছে। চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসাপ্রণালি এবং শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। সুতরাং বলা যায়, জলিলের বক্তব্য ইবনে সিনার প্রতিই ইঙ্গিত করে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত কাপড় ব্যবসায়ী হলেন ইমাম আবু হানিফা (র)। তার সম্পর্কে জনাব কালামের বক্তব্য যথার্থ। ইমাম আবু হানিফা (র) একজন আল্লাহভীরু পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি কাপড়ের ব্যবসা করে জীবন নির্বাহ করতেন। তবে সতেরো বছর বয়স থেকে তিনি জ্ঞান সাধনা করে ইসলামি জ্ঞানের উৎস হাদিস, তাফসির, ফিকাহ প্রভৃতি বিষয়ে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। উদ্দীপকেও তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে একজন কাপড় ব্যবসায়ীর কথা বলা হয়েছে। যিনি হাদিস, তাফসির ও ফিকাহশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে জগতময় খ্যাতি অর্জন করেন। তার সম্পর্কে ইতিহাসের শিক্ষক জনাব কালাম বলেন, আল্লাহভীরু এ যুগশ্রেষ্ঠ আলেমকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। তার এ মন্তব্য যথার্থ। কেননা তিনি ইমাম আবু হানিফা (র)-এর প্রতি ইঙ্গিত করেছেন, যিনি কাপড়ের ব্যবসা করে জীবন নির্বাহ করতেন। তিনি কুরআন, হাদিস, ফিকাহ সম্পর্কে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনিই দীর্ঘ ২২ বছর কঠোর সাধনা করে ফিকাহ বা ইসলামি আইনকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দিয়েছেন। পরবর্তী সময়ে আব্বাসি খলিফা আল মনসুর তাকে বিচারপতি নিয়োগ দিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। কারণ খলিফা মনসুর অত্যাচারী ও নিষ্ঠুর শাসক ছিলেন। খলিফার নির্দেশ অমান্য করায় তাকে বন্দি করা হয় এবং কারাগারে বিষ প্রয়োগে হত্যা করা হয়। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের কাপড় ব্যবসায়ীর মাধ্যমে ইমাম আবু হানিফা (র)-কে নির্দেশ করা হয়েছে যিনি বিষ প্রয়োগে নিহত হয়েছিলেন।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।