কাপড় ব্যবসায়ীকে চিহ্নিত করে জনাব কালামের বক্তব্যের যথার্থতা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত কাপড় ব্যবসায়ী হলেন ইমাম আবু হানিফা (র)। তার সম্পর্কে জনাব কালামের বক্তব্য যথার্থ। ইমাম আবু হানিফা (র) একজন আল্লাহভীরু পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি কাপড়ের ব্যবসা করে জীবন নির্বাহ করতেন। তবে সতেরো বছর বয়স থেকে তিনি জ্ঞান সাধনা করে ইসলামি জ্ঞানের উৎস হাদিস, তাফসির, ফিকাহ প্রভৃতি বিষয়ে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। উদ্দীপকেও তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে একজন কাপড় ব্যবসায়ীর কথা বলা হয়েছে। যিনি হাদিস, তাফসির ও ফিকাহশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে জগতময় খ্যাতি অর্জন করেন। তার সম্পর্কে ইতিহাসের শিক্ষক জনাব কালাম বলেন, আল্লাহভীরু এ যুগশ্রেষ্ঠ আলেমকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। তার এ মন্তব্য যথার্থ। কেননা তিনি ইমাম আবু হানিফা (র)-এর প্রতি ইঙ্গিত করেছেন, যিনি কাপড়ের ব্যবসা করে জীবন নির্বাহ করতেন। তিনি কুরআন, হাদিস, ফিকাহ সম্পর্কে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনিই দীর্ঘ ২২ বছর কঠোর সাধনা করে ফিকাহ বা ইসলামি আইনকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দিয়েছেন। পরবর্তী সময়ে আব্বাসি খলিফা আল মনসুর তাকে বিচারপতি নিয়োগ দিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। কারণ খলিফা মনসুর অত্যাচারী ও নিষ্ঠুর শাসক ছিলেন। খলিফার নির্দেশ অমান্য করায় তাকে বন্দি করা হয় এবং কারাগারে বিষ প্রয়োগে হত্যা করা হয়। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের কাপড় ব্যবসায়ীর মাধ্যমে ইমাম আবু হানিফা (র)-কে নির্দেশ করা হয়েছে যিনি বিষ প্রয়োগে নিহত হয়েছিলেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
কাপড় ব্যবসায়ীকে চিহ্নিত করে জনাব কালামের বক্তব্যের যথার্থতা বর্ণনা …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর