মকবুল সাহেবের কর্মকাণ্ড ইসলামের কোন খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: মকবুল সাহেবের কর্মকাণ্ড ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এর সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) ছিলেন ন্যায় এবং ইনসাফের মূর্তপ্রতীক। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আপন-পর কোনো ভেদাভেদ করতেন না। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। সত্য ও ন্যায়ের জন্য তিনি যেমন কঠোরতা অবলম্বন করতেন, তেমনি মানবতার জন্য তিনি কষ্ট অনুভব করতেন। মানুষের দুঃখ-কষ্ট তাকে পীড়া দিত। তাই তাদের দুঃখ মোচনে তিনি সর্বাত্মক চেষ্টা চালাতেন। উদ্দীপকে মকবুল সাহেব তার এ মহান আদর্শকেই অনুসরণ করেছেন।উদ্দীপকে চেয়ারম্যান মকবুল সাহেব অসহায় শিশুদের কান্নার আওয়াজ শুনে রাতে অন্ধকারে ইউনিয়নের তহবিল থেকে আটার বস্তা নিয়ে তাদের মধ্যে বিতরণ করেন। এমনকি অসহায় গর্ভবতী মহিলাদের প্রসব বেদনায় সাহায্য করার জন্য তার স্ত্রীকে সেখানে নিয়ে যান। একই বৈশিষ্ট্য হযরত উমর (রা.)-এর চরিত্রে বিদ্যমান ছিল। তিনি ন্যায়বিচারক এবং নিরপেক্ষ শাসক ছিলেন। তাই নিজ পুত্র আবু শাহমাকে মদপানের অপরাধে কঠোর শাস্তি দেন। এছাড়াও একজন প্রজাবৎসল শাসক হিসেবে তিনি গভীর রাতে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে প্রজাদের সার্বিক অবস্থা স্বচক্ষে অবলোকন করেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা তাদের ঘরে পৌঁছে দিয়ে আসেন। তিনি নিজ স্ত্রীকে নিয়ে যান প্রসব বেদনায় কাতর বেদুইন নারীকে সাহায্য করার জন্য। পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, হযরত উমর (রা.) ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ। ন্যায় ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা, প্রজাকল্যাণ সাধন করে তিনি আদর্শ শাসক হিসেবে ইতিহাসে অনুকরণীয় হয়ে আছেন। উদ্দীপকে মকবুল সাহেব তার এসব আদর্শকেই ধারণ করেছেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
মকবুল সাহেবের কর্মকাণ্ড ইসলামের কোন খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর