আবেদার মন্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আবেদার মন্তব্যে চিকিৎসাশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদানের কথা ফুটে উঠেছে বিধায় তার সাথে আমি একমত। চিকিৎসাশাস্ত্রে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মূলে রয়েছে মুসলমানদের অবদান। যাদের অবদানের কারণে চিকিৎসাশাস্ত্র উন্নতির শিখরে পৌঁছেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আবু বকর আল রাযি, আল বিরুনি, ইবনে সিনা, ইবনে রুশদ প্রমুখ। আবেদার বক্তব্যে এ বিষয়টিই লক্ষণীয়। উদ্দীপকের আবেদার মন্তব্য হলো- চিকিৎসাক্ষেত্রে মুসলমানরা যথেষ্ট অবদান রেখেছেন। তাদের কাছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান অনেকাংশে ঋণী। তার এ বক্তব্যে চিকিৎসাক্ষেত্রে মুসলমানদের অবদান ফুটে উঠেছে। প্রকৃতপক্ষে চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে মুসলমানরা চিরস্মরণীয় হয়ে আছে। আল রাযি ছিলেন সর্বশ্রেষ্ঠ চিকিৎসাবিদ ও তাঁর সময়ের শ্রেষ্ঠ চিকিৎসাবিদ। তিনি হাম, নিউরোসাইট্রিক ইত্যাদি চিকিৎসার নতুন মতবাদ প্রবর্তন করেন। চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য আরেকটি নাম ইবনে সিনা। তিনি আধুনিক চিকিৎসাশাস্ত্র ও শল্যচিকিৎসার দিশারি হিসেবে খ্যাত। তাঁর রচিত 'আল-কানুন ফিত-তিব্ব' চিকিৎসাশাস্ত্রের বাইবেল হিসেবে প্রসিদ্ধ। এছাড়াও আরো বহু মুসলিম মনীষী চিকিৎসাশাস্ত্রের উপর গ্রন্থ রচনা করে চিকিৎসাক্ষেত্রে বহু অবদান রেখে গেছেন। সুতরাং বলা যায়, চিকিৎসাক্ষেত্রে মধ্যযুগীয় মুসলমানদের কাছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেকাংশে ঋণী। তাই এ সম্পর্কিত আবেদার মন্তব্যটি যথার্থ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
আবেদার মন্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর