হযরত আলী (রা.)-কে 'জ্ঞানের শহরের দরজা' বলা হয় কেন?
উত্তর: হযরত আলি (রা.) অসাধারণ জ্ঞানের অধিকারী হওয়ায় তাকে জ্ঞানের শহরের দরজা বলা হয়। হযরত আলি (রা.) ছিলেন অসাধারণ মেধাসম্পন্ন ব্যক্তি। ছোটোবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান তাপস ও জ্ঞান সাধক। তিনি সর্বদা জ্ঞানচর্চা করতেন। হাদিস, তাফসির, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তার যুগের সেরা ব্যক্তি ছিলেন। তার রচিত 'দিওয়ানে আলি' নামের কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। এসব কারণে হযরত আলি (রা.)-কে জ্ঞানের শহরের দরজা বলা হয়।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
হযরত আলী (রা.)-কে 'জ্ঞানের শহরের দরজা' বলা হয় কেন?
উত্তর